কান উৎসবে পেদ্রোর ট্রাম্পবিরোধী বার্তা 

ইউরোপকে কোনোভাবেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কবজায় যেতে দেওয়া উচিত হবে না বলে মন্তব্য করেছেন স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদোভার। ফ্রান্সের সাগরপাড়ে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে বৈশ্বিক রাজনীতির কড়া সমালোচনা করেন তিনি। হলিউড গণমাধ্যম জানায়, কানের মূল প্রতিযোগিতায় এ নির্মাতার সাতটি সিনেমা স্থান পেয়েছে। এবার অষ্টমবারের মতো মূল প্রতিযোগিতায় রয়েছে তার নতুন সিনেমা ‘বিটার ক্রিসমাস’।  এর আগে কান উৎসবে পেদ্রো আলমোদোভার সেরা পরিচালক ও চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন। জ্যাকেটে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান লেখা ব্যাজ পরে কানের রেড কার্পেটে পা রাখেন ৭৬ বছর বয়সী নির্মাতা আলমোদোভার। ‘বিটার ক্রিসমাস’ সিনেমার প্রিমিয়ারের পর তিনি সংবাদ সম্মেলনে আসেন। সেখানে শিল্পীদের সচেতন থাকার বার্তা দেন তিনি।  তার কথায়, ‘নীরবতা এবং ভয় হলো পরিস্থিতি খারাপ হওয়ার লক্ষণ। বর্তমানের এ কঠিন সময়ে সমাজের অন্যায় ও রাজনৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া শিল্পীদের নৈতিক দায়িত্ব।’  আলমোদোভার আরও বলেন, ‘আমি মনে করি সমসাময়িক সমাজে শিল্পীরা যে পরিস্থিতিতে বাস করেন, তাতে এখন তাদের মুখ খুলতে হবে।’  চলতি বছরে যুক্তরাষ্ট্রের

কান উৎসবে পেদ্রোর ট্রাম্পবিরোধী বার্তা 
ইউরোপকে কোনোভাবেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কবজায় যেতে দেওয়া উচিত হবে না বলে মন্তব্য করেছেন স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদোভার। ফ্রান্সের সাগরপাড়ে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে বৈশ্বিক রাজনীতির কড়া সমালোচনা করেন তিনি। হলিউড গণমাধ্যম জানায়, কানের মূল প্রতিযোগিতায় এ নির্মাতার সাতটি সিনেমা স্থান পেয়েছে। এবার অষ্টমবারের মতো মূল প্রতিযোগিতায় রয়েছে তার নতুন সিনেমা ‘বিটার ক্রিসমাস’।  এর আগে কান উৎসবে পেদ্রো আলমোদোভার সেরা পরিচালক ও চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন। জ্যাকেটে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান লেখা ব্যাজ পরে কানের রেড কার্পেটে পা রাখেন ৭৬ বছর বয়সী নির্মাতা আলমোদোভার। ‘বিটার ক্রিসমাস’ সিনেমার প্রিমিয়ারের পর তিনি সংবাদ সম্মেলনে আসেন। সেখানে শিল্পীদের সচেতন থাকার বার্তা দেন তিনি।  তার কথায়, ‘নীরবতা এবং ভয় হলো পরিস্থিতি খারাপ হওয়ার লক্ষণ। বর্তমানের এ কঠিন সময়ে সমাজের অন্যায় ও রাজনৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া শিল্পীদের নৈতিক দায়িত্ব।’  আলমোদোভার আরও বলেন, ‘আমি মনে করি সমসাময়িক সমাজে শিল্পীরা যে পরিস্থিতিতে বাস করেন, তাতে এখন তাদের মুখ খুলতে হবে।’  চলতি বছরে যুক্তরাষ্ট্রের ডলবি থিয়েটারের অস্কার মঞ্চে দাঁড়িয়ে স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলেছিলেন।  সে প্রসঙ্গে অস্কার কর্তৃপক্ষের সমালোচনা করে আলমোদোভার বলেন, “অস্কারের সম্প্রচার দেখার সময়, একটা ব্যাপার লক্ষণীয় ছিল, সেটা হলো যুদ্ধ বা ট্রাম্পের বিরুদ্ধে তেমন কোনো প্রতিবাদ ছিল না। একমাত্র ব্যতিক্রম ছিলেন আমার বন্ধু হাভিয়ের বারদেম, যিনি ‘ফিলিস্তিন মুক্ত’ সরাসরি বলেছিলেন। “‘যুক্তরাষ্ট্রে এখন কোনো ধরনের গণতন্ত্র নেই’ বলে মন্তব্য করেন পেদ্রো আলমোদোভার।  তার কথায়, ‘দেশটিতে ত্রুটিপূর্ণ গণতন্ত্র বিদ্যমান। সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, ভোটাধিকার প্রক্রিয়ার মাধ্যমেই সেখানে এ ধরনের একনায়কতান্ত্রিক শাসনের জন্ম হয়েছে।” তিনি বলেন, ‘ইউরোপের উচিত ট্রাম্পের এ ক্ষতিকর রাজনৈতিক নীতির সামনে মাথা নত না করা।’ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow