কান্তারা বিতর্কে হাইকোর্টে রণবীর
‘কান্তারা-২’ সিনেমা ও কর্নাটকের স্থানীয় দৈব ঐতিহ্য নিয়ে মন্তব্য করে আইনি গ্যাঁড়াকলে পড়েছেন বলিউড সুপারস্টার রণবীর সিং। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের হওয়া এই মামলা বাতিলের আবেদন নিয়ে এবার কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বর্তমানে মামলাটি হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে।
গত বছরের ২৮ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’ (ইফি)-এর সমাপনী অনুষ্ঠানে রণবীর সিংয়ের একটি পারফরম্যান্স ও মন্তব্য ঘিরেই এই বিতর্কের শুরু। প্রশান্ত মেথাল নামের বেঙ্গালুরুর এক আইনজীবীর অভিযোগ, ওই অনুষ্ঠানে রণবীর পঞ্জুরলি ও গুলিগা দৈবের অভিব্যক্তি নকল করেন এবং পবিত্র 'চাভুন্ডি দৈব'-কে “মেয়ে ভূত” বলে কটাক্ষ করেন। ২ ডিসেম্বর একটি ইনস্টাগ্রাম ভিডিও দেখে তিনি বিষয়টি জানতে পারেন।
উপকূলীয় কর্নাটকে চাভুন্ডি দৈবকে দেবীশক্তির প্রতীক ও রক্ষাকর্তা হিসেবে পূজা করা হয়। তাকে ‘ভূত’ আখ্যা দেওয়ায় এবং বিকৃতভাবে উপস্থাপন করায় ভক্তদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত লেগেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এরপর গত ২৭ ডিসেম্বর রণবীরের বিরুদ্ধে আদালতে একটি ব্যক্তিগত অভিযোগ দায়ের করেন ওই আইনজীবী। সেই অভিযোগের
‘কান্তারা-২’ সিনেমা ও কর্নাটকের স্থানীয় দৈব ঐতিহ্য নিয়ে মন্তব্য করে আইনি গ্যাঁড়াকলে পড়েছেন বলিউড সুপারস্টার রণবীর সিং। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের হওয়া এই মামলা বাতিলের আবেদন নিয়ে এবার কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বর্তমানে মামলাটি হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে।
গত বছরের ২৮ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’ (ইফি)-এর সমাপনী অনুষ্ঠানে রণবীর সিংয়ের একটি পারফরম্যান্স ও মন্তব্য ঘিরেই এই বিতর্কের শুরু। প্রশান্ত মেথাল নামের বেঙ্গালুরুর এক আইনজীবীর অভিযোগ, ওই অনুষ্ঠানে রণবীর পঞ্জুরলি ও গুলিগা দৈবের অভিব্যক্তি নকল করেন এবং পবিত্র 'চাভুন্ডি দৈব'-কে “মেয়ে ভূত” বলে কটাক্ষ করেন। ২ ডিসেম্বর একটি ইনস্টাগ্রাম ভিডিও দেখে তিনি বিষয়টি জানতে পারেন।
উপকূলীয় কর্নাটকে চাভুন্ডি দৈবকে দেবীশক্তির প্রতীক ও রক্ষাকর্তা হিসেবে পূজা করা হয়। তাকে ‘ভূত’ আখ্যা দেওয়ায় এবং বিকৃতভাবে উপস্থাপন করায় ভক্তদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত লেগেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এরপর গত ২৭ ডিসেম্বর রণবীরের বিরুদ্ধে আদালতে একটি ব্যক্তিগত অভিযোগ দায়ের করেন ওই আইনজীবী। সেই অভিযোগের ভিত্তিতে আদালত পুলিশকে নির্দেশ দিলে চলতি বছরের (২০২৬) জানুয়ারিতে বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৯৬, ২৯৯ এবং ৩০২ ধারায় রণবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
জানা গেছে, বেঙ্গালুরুর প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি পাঠানো হয়েছে এবং আগামী ৮ এপ্রিল এর শুনানির দিন ধার্য করা হয়েছে। আইনি এই জটিলতা থেকে মুক্তি পেতেই এফআইআর বাতিলের আবেদন নিয়ে কর্ণাটক হাইকোর্টে হাজির হয়েছেন এই বলিউড তারকা।
‘এনডিটিভি অবলম্বনে’