কান্না থামায়নি শিশু, রাগে মুখ চেপে মেরেই ফেললেন সৎ বাবা

রাজধানীর দারুস সালাম থানাধীন বর্ধনবাড়ী এলাকায় তিন মাস বয়সী এক শিশুকে মুখ চেপে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে এ ঘটনার পর ওই শিশুর সৎ বাবা অপূর্বকে গ্রেফতারের কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া। তিনি বলেন, তিন মাস বয়সী ছেলে শিশুটি তার মায়ের পাশে বিছানায় ঘুমিয়ে ছিল। শুক্রবার ভোরবেলায় শিশুটি কান্নাকাটি করতে থাকলে তার সৎ বাবা অপূর্ব স্ত্রীকে বলতে থাকেন, বাচ্চার কান্না থামা, নাইলে মাইরালামু। কিন্তু বাচ্চার কান্না থামছিল না। পরে অপূর্ব শিশুটির মুখ চেপে ধরে, এতে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়। ওসি বলেন, পরে শিশুটির মা রাজিয়া খাতুনের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে অপূর্বকে আটক করে পুলিশে খবর দেয়। ঘটনার পর শিশুটির মা রাজিয়া খাতুন অপূর্বকে আসামি করে মামলা করেছেন। পুলিশ বলছে, প্রাথমিকভাবে জানা গেছে শিশুটির বাবা মাদক মামলায় কারাগারে রয়েছেন। এমন পরিস্থিতিতে সপ্তাহখানেক আগে মাদক ব্যবসায়ী অপূর্বকে বিয়ে করেন তার মা রাজিয়া। টিটি/এএমএ

কান্না থামায়নি শিশু, রাগে মুখ চেপে মেরেই ফেললেন সৎ বাবা

রাজধানীর দারুস সালাম থানাধীন বর্ধনবাড়ী এলাকায় তিন মাস বয়সী এক শিশুকে মুখ চেপে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে এ ঘটনার পর ওই শিশুর সৎ বাবা অপূর্বকে গ্রেফতারের কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া।

তিনি বলেন, তিন মাস বয়সী ছেলে শিশুটি তার মায়ের পাশে বিছানায় ঘুমিয়ে ছিল। শুক্রবার ভোরবেলায় শিশুটি কান্নাকাটি করতে থাকলে তার সৎ বাবা অপূর্ব স্ত্রীকে বলতে থাকেন, বাচ্চার কান্না থামা, নাইলে মাইরালামু। কিন্তু বাচ্চার কান্না থামছিল না। পরে অপূর্ব শিশুটির মুখ চেপে ধরে, এতে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়।

ওসি বলেন, পরে শিশুটির মা রাজিয়া খাতুনের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে অপূর্বকে আটক করে পুলিশে খবর দেয়।

ঘটনার পর শিশুটির মা রাজিয়া খাতুন অপূর্বকে আসামি করে মামলা করেছেন।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে জানা গেছে শিশুটির বাবা মাদক মামলায় কারাগারে রয়েছেন। এমন পরিস্থিতিতে সপ্তাহখানেক আগে মাদক ব্যবসায়ী অপূর্বকে বিয়ে করেন তার মা রাজিয়া।

টিটি/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow