কান্নার শব্দ পেয়ে জঙ্গলে গিয়ে মিলল ফুটফুটে নবজাতক
টাঙ্গাইলের বাসাইলে রাস্তার পাশে জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করে স্থানীয়রা। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার কাশিল ইউনিয়নের বিয়ালা মাদ্রাসার উত্তর পাশে জঙ্গল থেকে নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, উপজেলার বিয়ালা মাদ্রাসার উত্তর পাশে জঙ্গলে কান্নার শব্দ পেয়ে আশপাশে থাকা বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেন। পরে দ্রুত বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক নবজাতক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। স্থানীয় শারমিন বেগম বলেন, আমি প্রথমে রাস্তার পাশে জঙ্গলে কান্নার শব্দ পাই। পরে আমার ভাগ্নেকে ডাক দেই। ভাগ্নে আসার পর জঙ্গল থেকে নবজাতক কন্যাশিশুটিকে আমি কোলে তুলে নিয়েছি। নবজাতকের মাথায় আঘাতের দাগ রয়েছে। এ ছাড়াও শিশুটির পুরো শরীরে পিঁপড়া ছিল। রফিকুল ইসলাম বলেন, আমি বাড়িতে খেতে বসব; এমন সময় আমার খালা ডাক দেন। আমি সঙ্গে সঙ্গে রাস্তার পাশে যাই। পরে জঙ্গলের মধ্যে নবজাতক দেখতে পাই। খালা নবজাতকটিকে কোলে তুলে নেন। শিশুটির মাথায় আঘাতের দাগ থাকায় দ্
টাঙ্গাইলের বাসাইলে রাস্তার পাশে জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করে স্থানীয়রা।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার কাশিল ইউনিয়নের বিয়ালা মাদ্রাসার উত্তর পাশে জঙ্গল থেকে নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, উপজেলার বিয়ালা মাদ্রাসার উত্তর পাশে জঙ্গলে কান্নার শব্দ পেয়ে আশপাশে থাকা বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেন। পরে দ্রুত বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কর্তব্যরত চিকিৎসক নবজাতক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান।
স্থানীয় শারমিন বেগম বলেন, আমি প্রথমে রাস্তার পাশে জঙ্গলে কান্নার শব্দ পাই। পরে আমার ভাগ্নেকে ডাক দেই। ভাগ্নে আসার পর জঙ্গল থেকে নবজাতক কন্যাশিশুটিকে আমি কোলে তুলে নিয়েছি। নবজাতকের মাথায় আঘাতের দাগ রয়েছে। এ ছাড়াও শিশুটির পুরো শরীরে পিঁপড়া ছিল।
রফিকুল ইসলাম বলেন, আমি বাড়িতে খেতে বসব; এমন সময় আমার খালা ডাক দেন। আমি সঙ্গে সঙ্গে রাস্তার পাশে যাই। পরে জঙ্গলের মধ্যে নবজাতক দেখতে পাই। খালা নবজাতকটিকে কোলে তুলে নেন। শিশুটির মাথায় আঘাতের দাগ থাকায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।
এদিকে নবজাতক উদ্ধারের বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন।
ইউএনও মো. ইকবাল হোসেন বলেন, বিকেলে উপজেলার বিয়ালা মাদ্রাসার উত্তর পাশে জঙ্গল থেকে এক নবজাতক কন্যাশিশু উদ্ধার হয়েছে। শিশুটি উপজেলা সমাজসেবা অফিসারের তত্ত্বাবধানে রয়েছে। উদ্ধার হওয়া নবজাতকের মাথায় আঘাতের দাগ থাকায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সম্পূর্ণ সুস্থ হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?