কাপুর পরিবারে উৎসবের আমেজ, বিয়ের পিঁড়িতে বসছেন অংশুলা
বলিউডের কাপুর পরিবারে বইছে খুশির হাওয়া। দীর্ঘদিনের প্রেমিক রোহন ঠাক্করের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বনি কাপুরের মেয়ে অংশুলা কাপুর। এরই মধ্যে শুরু হয়ে গেছে বিয়ের প্রস্তুতি। পরিবারজুড়ে এখন উৎসবের আমেজ। গত বছরের জুলাইয়ে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে রোমান্টিক আয়োজনে বাগদান সারেন অংশুলা ও রোহন। হাঁটু গেড়ে বসে অংশুলাকে বিয়ের প্রস্তাব দেন রোহন। সেই বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভক্তদের সঙ্গে সুখবরও ভাগ করে নিয়েছিলেন তারা। ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ৬ জুলাই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এই যুগল। জানা গেছে, বনি কাপুর এরই মধ্যে পরিবারের ঘনিষ্ঠজনদের বিয়ের তারিখ জানিয়ে দিয়েছেন। এমনকি পরিচালক রুমি জাফেরি ও অভিনেতা অক্ষয় খান্নাকেও ওই সময়ে অন্য কাজ না রাখার অনুরোধ করা হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে। কাপুর পরিবারের সদস্যদের মধ্যেও বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। বড় ভাই হিসেবে বোনের বিয়ের নানা দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন অভিনেতা অর্জুন কাপুর। বিয়ের ভেন্যু নির্বাচন থেকে শুরু করে আয়োজনের নানা বিষয় তিনি নিজেই দেখভাল করছেন বলে জানা গেছে। এদিকে কাপুর
বলিউডের কাপুর পরিবারে বইছে খুশির হাওয়া। দীর্ঘদিনের প্রেমিক রোহন ঠাক্করের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বনি কাপুরের মেয়ে অংশুলা কাপুর। এরই মধ্যে শুরু হয়ে গেছে বিয়ের প্রস্তুতি। পরিবারজুড়ে এখন উৎসবের আমেজ।
গত বছরের জুলাইয়ে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে রোমান্টিক আয়োজনে বাগদান সারেন অংশুলা ও রোহন। হাঁটু গেড়ে বসে অংশুলাকে বিয়ের প্রস্তাব দেন রোহন। সেই বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভক্তদের সঙ্গে সুখবরও ভাগ করে নিয়েছিলেন তারা।
ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ৬ জুলাই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এই যুগল। জানা গেছে, বনি কাপুর এরই মধ্যে পরিবারের ঘনিষ্ঠজনদের বিয়ের তারিখ জানিয়ে দিয়েছেন। এমনকি পরিচালক রুমি জাফেরি ও অভিনেতা অক্ষয় খান্নাকেও ওই সময়ে অন্য কাজ না রাখার অনুরোধ করা হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে।
কাপুর পরিবারের সদস্যদের মধ্যেও বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। বড় ভাই হিসেবে বোনের বিয়ের নানা দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন অভিনেতা অর্জুন কাপুর। বিয়ের ভেন্যু নির্বাচন থেকে শুরু করে আয়োজনের নানা বিষয় তিনি নিজেই দেখভাল করছেন বলে জানা গেছে।
এদিকে কাপুর পরিবারের এই জমকালো আয়োজনে বলিউডের একাধিক তারকার উপস্থিতির সম্ভাবনাও রয়েছে। বিয়েতে হাজির থাকতে পারেন জাহ্নবী কাপুর, খুশি কাপুর, সোনম কাপুর, হর্ষবর্ধন কাপুর, রিয়া কাপুর ও শানায়া কাপুর।
আরও পড়ুন:
দীর্ঘদিন পর স্ত্রীকে নিয়ে প্রকাশ্যে সানি দেওল, চমকে গেলেন অনুরাগীরা
অনীক দত্তর চলে যাওয়া মানতে পারছেন না জয়া আহসান
বর্তমানে জাহ্নবী কাপুর ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ‘পেড্ডি’র শুটিং নিয়ে। অন্যদিকে খুশি কাপুর সম্প্রতি ‘মম ২’ সিনেমার কাজ শেষ করে গ্রিস থেকে ফিরেছেন।
সব মিলিয়ে অংশুলা-রোহনের বিয়েকে ঘিরে এখন সরগরম কাপুর পরিবার। তবে এখনো আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দেননি পরিবারের কেউ।
এমএমএফ/এমএস
What's Your Reaction?