কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়লো আরও ১০ দিন
মাছের প্রজনন মৌসুমে কাপ্তাই হ্রদের মৎস্যের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুত ও ভারসাম্য রক্ষার লক্ষে মাছ আহরণের উপর তিন মাসের (মে হতে জুলাই) নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বৃদ্ধি করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত কমিটির সভা থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। কমিটির সভাপতি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙ্গামাটির ব্যবস্থাপক ফয়েজ আল করিম, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য গবেষণা ইনস্টিটিউট রাঙ্গামাটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হায়দার হোসেনসহ মৎস্য ব্যবসায়ী ও মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ। কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা সংক্রান্ত সভা সভায় উপস্থিত কর্মকর্তারা মাছ ধরার নিষেধাজ্ঞা ১০ দিন বাড়ানোর বিষয়ে একমত হয়ে বলেন, ‘ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে দ্রুত কাপ্তাই হ্রদে পানি বাড়লেও মাছের গঠন বাড়েনি। এছাড়া এখনো কাপ্তাই হ্রদের পানির রং ঘোলা, যা মাছ আহরণের ক্ষেত্রে বড় বাধা। এসময় জেলেরা মাছ ধরার ক্ষেত্রে নানা প্রতিকূলতার মুখোমুখি হন। তাই মৎস্য
মাছের প্রজনন মৌসুমে কাপ্তাই হ্রদের মৎস্যের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুত ও ভারসাম্য রক্ষার লক্ষে মাছ আহরণের উপর তিন মাসের (মে হতে জুলাই) নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বৃদ্ধি করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত কমিটির সভা থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।
কমিটির সভাপতি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙ্গামাটির ব্যবস্থাপক ফয়েজ আল করিম, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য গবেষণা ইনস্টিটিউট রাঙ্গামাটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হায়দার হোসেনসহ মৎস্য ব্যবসায়ী ও মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা সংক্রান্ত সভা
সভায় উপস্থিত কর্মকর্তারা মাছ ধরার নিষেধাজ্ঞা ১০ দিন বাড়ানোর বিষয়ে একমত হয়ে বলেন, ‘ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে দ্রুত কাপ্তাই হ্রদে পানি বাড়লেও মাছের গঠন বাড়েনি। এছাড়া এখনো কাপ্তাই হ্রদের পানির রং ঘোলা, যা মাছ আহরণের ক্ষেত্রে বড় বাধা। এসময় জেলেরা মাছ ধরার ক্ষেত্রে নানা প্রতিকূলতার মুখোমুখি হন। তাই মৎস্য সম্পদের সুষ্ঠু বিকাশ, মৎস্যজীবী ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার পাশাপাশি কাপ্তাই হ্রদের পরিবেশ রক্ষায়ও বিশেষ ভূমিকা পালন করবে।
আবু দারদা খান আরমান/কেজে/জেআইএম
What's Your Reaction?