কাপড় পাক করার জন্য তিনবার ধোয়া জরুরি?
প্রশ্ন: কাপড় নাপাক হয়ে গেলে পাক করার জন্য তিনবার ধোয়া জরুরি? যদি পানির কল ছেড়ে নাপাক জায়গা ভালো করে ধৌত করি, নাপাক পুরোপুরি দূর হয়ে যায়, তাহলে কি কাপড় পাক হবে না? উত্তর: দেখা যায় এমন নাপাক কিছু যেমন মল বা রক্ত যদি কাপড়ে লেগে যায়, তাহলে ওই নাপাকি ধুয়ে ফেললে এবং নাপাকির রঙ ও গন্ধ দূর হয়ে গেলে কাপড় পাক হয়ে যায়। তিনবার ধোয়া উত্তম হলেও জরুরি নয়। দেখা যায় না এমন নাপাকি যদি কাপড়ে লাগে, তাহলে নাপাক জায়গা সাধারণ অবস্থায় তিনবার ধৌত করে পবিত্র করতে হয়। প্রত্যেকবার ধৌত করার পর কাপড় ভালোভাবে নিংড়াতে হয়। তবে এ রকম নাপাক কাপড় অর্থাৎ দেখা যায় না এমন নাপাকি লাগা কাপড় যদি পানি প্রবাহিত হচ্ছে এমন জায়গায় যেমন পানির কলের নিচে বা প্রবাহিত হতে থাকা নদীতে ধৌত করেন, যদি পানি প্রবাহিত হতে থাকে পাশাপাশি হাত দিয়ে মলে কাপড় পরিস্কার করতে থাকেন, এভাবে কাপড়ের নাপাকি দূর হওয়ার ব্যাপারে দৃঢ় বিশ্বাস জন্মায়, তারপর কাপড় ভালো করে নিংড়ে নেন, তাহলে কাপড় পবিত্র হয়ে যাবে। আরও পড়ুন নতুন কাপড় না ধুয়ে পরলে নামাজ হবে কি? কাপড় হাত দিয়ে না মললে শুধু পানি প্রবাহিত হওয়ার মাধ্যমে কাপড় পবিত্র হবে না। হাত দিয়ে মলার পাশাপাশি
প্রশ্ন: কাপড় নাপাক হয়ে গেলে পাক করার জন্য তিনবার ধোয়া জরুরি? যদি পানির কল ছেড়ে নাপাক জায়গা ভালো করে ধৌত করি, নাপাক পুরোপুরি দূর হয়ে যায়, তাহলে কি কাপড় পাক হবে না?
উত্তর: দেখা যায় এমন নাপাক কিছু যেমন মল বা রক্ত যদি কাপড়ে লেগে যায়, তাহলে ওই নাপাকি ধুয়ে ফেললে এবং নাপাকির রঙ ও গন্ধ দূর হয়ে গেলে কাপড় পাক হয়ে যায়। তিনবার ধোয়া উত্তম হলেও জরুরি নয়।
দেখা যায় না এমন নাপাকি যদি কাপড়ে লাগে, তাহলে নাপাক জায়গা সাধারণ অবস্থায় তিনবার ধৌত করে পবিত্র করতে হয়। প্রত্যেকবার ধৌত করার পর কাপড় ভালোভাবে নিংড়াতে হয়।
তবে এ রকম নাপাক কাপড় অর্থাৎ দেখা যায় না এমন নাপাকি লাগা কাপড় যদি পানি প্রবাহিত হচ্ছে এমন জায়গায় যেমন পানির কলের নিচে বা প্রবাহিত হতে থাকা নদীতে ধৌত করেন, যদি পানি প্রবাহিত হতে থাকে পাশাপাশি হাত দিয়ে মলে কাপড় পরিস্কার করতে থাকেন, এভাবে কাপড়ের নাপাকি দূর হওয়ার ব্যাপারে দৃঢ় বিশ্বাস জন্মায়, তারপর কাপড় ভালো করে নিংড়ে নেন, তাহলে কাপড় পবিত্র হয়ে যাবে।

নতুন কাপড় না ধুয়ে পরলে নামাজ হবে কি?
কাপড় হাত দিয়ে না মললে শুধু পানি প্রবাহিত হওয়ার মাধ্যমে কাপড় পবিত্র হবে না। হাত দিয়ে মলার পাশাপাশি নাপাকি দূর হওয়ার পর ভালো করে নিংড়ানোও জরুরি।
আর আবদ্ধ পানি যেমন বালতিতে কাপড় ধৌত করলে তিনবার ধৌত করে তিনবারই কাপড় নিংড়ানো জরুরি।
ওয়াশিং মেশিনে নাপাক কাপড় পাক করবেন যেভাবে
যেসব ওয়াশিং মেশিনে স্বয়ংক্রিয়ভাবে একটা পাইপ দিয়ে পানি আসে, আরেকটা পাইপ দিয়ে পানি চলে যায়, এরপর স্বয়ংক্রিয়ভাবে কাপড় ভালোভাবে নিংড়ে বা শুকিয়ে আবার ধোয়া যায়, সেসব ওয়াশিং মেশিনে কাপড় ভেতরে রেখে তিনবার ধুলে নাপাক কাপড় পাক হয়ে যাবে।
যেসব ওয়াশিং মেশিনে পানি স্বয়ংক্রিয়ভাবে বের হয় না বা কাপড় ভালো করে নিংড়ানো বা শুকানো যায় না, সেসব ওয়াশিং মেশিনে কাপড় পাক করার জন্য প্রতিবার ধোয়ার পর পানি বদলাতে হবে এবং কাপড় বের করে নিংড়াতে হবে। পানি বদলে ও ভালোভাবে নিংড়ে তিনবার ধুলে কাপড় পাক হয়ে যাবে।

গোসলের ছিটা পড়লে পানি অপবিত্র হবে কি?
দেখা যায় এমন নাপাকি যদি কাপড়ে লেগে থাকে তাহলে সেটা ওয়াশিং মেশিনে দেওয়ার আগে ধুয়ে ফেলাই ভালো। নাপাকিসহ ওয়াশিং মেশিনে দিলে পানির সাথে মিশে সেটা অদৃশ্য নাপাকিতে পরিণত হবে এবং যথানিয়মে তিনবার ধোয়া ছাড়া কাপড় পাক হবে না।
ওএফএফ
What's Your Reaction?