কাভার্ডভ্যান কেড়ে নিল স্বামী-স্ত্রীর প্রাণ
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় কভার্ডভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার বেড়াইদেরচালা গ্রামের ২ নম্বর সিএন্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দম্পতি হলেন- রাকিব হাসান (৩৫) ও বিথী আক্তার (৩০)। রাকিব পিরোজপুরের সদর থানার উত্তররাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারির ছেলে। রাকিব হাসান শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক গার্মেন্টস লিমিটেড নামের কারখানার মানব সম্পদ বিভাগে কর্মরত ছিল। এ দম্পতির ৯ মাস বয়সী এক শিশু সন্তান রয়েছে।
জানা গেছে, শনিবার দুপুরে শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন ওই দম্পত্তি। এ সময় ময়মনসিংহগামী লেনে অজ্ঞাত একটি কভার্ডভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই বিথী আক্তার মারা যান। গুরুতর আহত অবস্থায় রাকিব হাসানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান জানান, ঘটনার পরপরই ঘাতক কভার্ডভ্যান শনাক্তে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় কভার্ডভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার বেড়াইদেরচালা গ্রামের ২ নম্বর সিএন্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দম্পতি হলেন- রাকিব হাসান (৩৫) ও বিথী আক্তার (৩০)। রাকিব পিরোজপুরের সদর থানার উত্তররাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারির ছেলে। রাকিব হাসান শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক গার্মেন্টস লিমিটেড নামের কারখানার মানব সম্পদ বিভাগে কর্মরত ছিল। এ দম্পতির ৯ মাস বয়সী এক শিশু সন্তান রয়েছে।
জানা গেছে, শনিবার দুপুরে শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন ওই দম্পত্তি। এ সময় ময়মনসিংহগামী লেনে অজ্ঞাত একটি কভার্ডভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই বিথী আক্তার মারা যান। গুরুতর আহত অবস্থায় রাকিব হাসানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান জানান, ঘটনার পরপরই ঘাতক কভার্ডভ্যান শনাক্তে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।