কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ যাত্রীর 

গাইবান্ধার সাদুল্লাপুরে একটি কাভার্ডভ্যান ধাক্কায় দুজন অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ যাত্রী আহত হয়েছেন।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গাইবান্ধা-সাদুরল্লাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশন সংলগ্লস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে ও অটোরিকশাচালক আল আমিন মিয়া (৩০) ও গাইবান্ধা শহরের পূর্বপাড়া নারায়ন চন্দ্রের ছেলে গৌতম চন্দ্র (৬০)। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।    স্থানীয়রা জানায়, ওই সময় একটি কাভার্ডভ্যান গাইবান্ধার দিকে যাচ্ছিল। এরই মধ্যে একটি সিএনজিকে সাইট দিতে গিয়ে অন্য একটি অটোরিকশার সঙ্গে ধাকা লাগে। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত এবং আরও ৪ যাত্রী আহত হয়েছেন। আহতরা সবাই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ওসি আব্দুল আলিম বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’ 

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ যাত্রীর 

গাইবান্ধার সাদুল্লাপুরে একটি কাভার্ডভ্যান ধাক্কায় দুজন অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ যাত্রী আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গাইবান্ধা-সাদুরল্লাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশন সংলগ্লস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে ও অটোরিকশাচালক আল আমিন মিয়া (৩০) ও গাইবান্ধা শহরের পূর্বপাড়া নারায়ন চন্দ্রের ছেলে গৌতম চন্দ্র (৬০)। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।   

স্থানীয়রা জানায়, ওই সময় একটি কাভার্ডভ্যান গাইবান্ধার দিকে যাচ্ছিল। এরই মধ্যে একটি সিএনজিকে সাইট দিতে গিয়ে অন্য একটি অটোরিকশার সঙ্গে ধাকা লাগে। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত এবং আরও ৪ যাত্রী আহত হয়েছেন। আহতরা সবাই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এ তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ওসি আব্দুল আলিম বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow