কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২ 

ফরিদপুরের ভাঙ্গায় কাভার্ডভ্যানের ধাক্কায় চালক ও হেল্পার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোর ৫টায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক লালমনিরহাটের প্রবীর রায় (৩৬) ও হেল্পার পার্শ্ববর্তী কুড়িগ্রাম সদরের আব্দুল হাকিম মিয়ার ছেলে জুয়েল রানা (১৮)।  স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে ঢাকা মুখি একটি বড় কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-২০-২১৪০) যান্ত্রিক ত্রুটির কারণে পুলিয়া ওভার ব্রিজের উপর দাঁড়িয়েছিল। পিছন থেকে মিষ্টি বোঝাই ছোট আরেকটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো  ন-১৫-৫৫০৯) দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ছোট কাভার্ডভ্যানটি ভেঙ্গে ভিতরে ঢুকে চালক প্রবীর ও হেল্পার জুয়েল ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও শিবচর হাইওয়ে থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে নিহতদের উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় নিয়ে যান। এ বিষয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আবু জাফর মিয়া জানান, দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পিছন থেকে মিষ্টি বোঝাই একটি কভার ভ্যান ঘুমের ধান্দায় ধাক্কা দিলে পিছনের গাড়ির চালক, হেলপার ঘটনা স্থলে নি

কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২ 

ফরিদপুরের ভাঙ্গায় কাভার্ডভ্যানের ধাক্কায় চালক ও হেল্পার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোর ৫টায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক লালমনিরহাটের প্রবীর রায় (৩৬) ও হেল্পার পার্শ্ববর্তী কুড়িগ্রাম সদরের আব্দুল হাকিম মিয়ার ছেলে জুয়েল রানা (১৮)। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে ঢাকা মুখি একটি বড় কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-২০-২১৪০) যান্ত্রিক ত্রুটির কারণে পুলিয়া ওভার ব্রিজের উপর দাঁড়িয়েছিল। পিছন থেকে মিষ্টি বোঝাই ছোট আরেকটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো  ন-১৫-৫৫০৯) দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ছোট কাভার্ডভ্যানটি ভেঙ্গে ভিতরে ঢুকে চালক প্রবীর ও হেল্পার জুয়েল ঘটনাস্থলে মারা যান।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও শিবচর হাইওয়ে থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে নিহতদের উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় নিয়ে যান।

এ বিষয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আবু জাফর মিয়া জানান, দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পিছন থেকে মিষ্টি বোঝাই একটি কভার ভ্যান ঘুমের ধান্দায় ধাক্কা দিলে পিছনের গাড়ির চালক, হেলপার ঘটনা স্থলে নিহত হন।

এদিকে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ঢাকা মুখি দুটি কাভার্ডভ্যান একটি অপরটিকে ধাক্কা দিলে পিছনের গাড়ির ড্রাইভার ও হেলপার নিহত হন। 

তিনি আরও জানান, পরিবারের নিকট বৃহস্পতিবার দুপুরে লাশ হস্তান্তর করা হয়েছে, গাড়ি দুটি থানায় জব্দ রয়েছে, মামলার প্রক্রিয়া চলছে। 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow