কামরাঙ্গীরচরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচর থানার ঝাওলাহাটি এলাকার একটি বাসা থেকে সখিনা বেগম (৫০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সখিনা বেগম কামরাঙ্গীরচর ঝাওলাহাটির এলাকার ২২৫ নম্বর বাসার সহিদুল ইসলামের স্ত্রী। শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঝাওলাহাটি এলাকার ২২৫ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন। সখিনা বেগমকে হাসপাতালে নিয়ে আসা তার মেয়ে মোছা. শারমিন আক্তার বলেন, পারিবারিক কলহের জেরে আমার মা নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে আমরা দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। কেএজেডআইএ/এমএএইচ/

কামরাঙ্গীরচরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচর থানার ঝাওলাহাটি এলাকার একটি বাসা থেকে সখিনা বেগম (৫০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সখিনা বেগম কামরাঙ্গীরচর ঝাওলাহাটির এলাকার ২২৫ নম্বর বাসার সহিদুল ইসলামের স্ত্রী।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঝাওলাহাটি এলাকার ২২৫ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

সখিনা বেগমকে হাসপাতালে নিয়ে আসা তার মেয়ে মোছা. শারমিন আক্তার বলেন, পারিবারিক কলহের জেরে আমার মা নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে আমরা দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কেএজেডআইএ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow