কামরাঙ্গীরচরে স্কুলমাঠের পাশে পড়ে ছিল যুবকের মরদেহ
রাজধানীর কামরাঙ্গীরচরের শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের পাশ থেকে অজ্ঞাত (২২) এক যুবককের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ নাজিম জানান, রাত ৮টার দিকে কামরাঙ্গীরচর শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় অচেতন অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের নিয়ে আসি। আরও পড়ুন আফতাবনগরে ডাকাতির প্রস্তুতি, ডিবির গুলিতে যুবক আহত ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা কে অবগত করা হয়েছে। তিনি আরও জানান, নিহতে নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। কেএজেডআইএ/এএমএ
রাজধানীর কামরাঙ্গীরচরের শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের পাশ থেকে অজ্ঞাত (২২) এক যুবককের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাত ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ নাজিম জানান, রাত ৮টার দিকে কামরাঙ্গীরচর শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় অচেতন অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের নিয়ে আসি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা কে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতে নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কেএজেডআইএ/এএমএ
What's Your Reaction?
