কারা পাচ্ছেন অস্ত্র ফেরত, কারা হারাচ্ছেন লাইসেন্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জমা রাখা লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র ফেরত দেওয়া এবং আওয়ামী লীগ সরকার আমলে রাজনৈতিক বিবেচনায় ইস্যু হওয়া অস্ত্রের লাইসেন্স বাতিল করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। বুধবার (৬ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গতকাল মঙ্গলবার (৫ মে) মন্ত্রণালয়ের রাজনৈতিক-৪ শাখার উপসচিব আবেদা আফসারী স্বাক্ষরিত এক আদেশে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে গত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র জমা রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল, যার সময়সীমা এরই মধ্যে শেষ হয়েছে। এ অবস্থায় তিন শ্রেণির অস্ত্র ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এগুলো হলো—প্রথমত, ২০০৯ সালের ৬ জানুয়ারির আগে ইস্যু করা লাইসেন্সের আওতাধীন আগ্নেয়াস্ত্র। দ্বিতীয়ত, ২০২৪ সালের ৫ আগস্টের পর ইস্যু করা লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র। তৃতীয়ত, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক বিবেচনায় ইস্যু করা লাইসেন্সগুলোর মধ্যে যাচাই-বাছাই কমিটির মাধ্যমে বৈধ হিসেবে প্রমাণিত অস্ত্র। এছাড়া, গঠিত কমিটির যাচাইয়ে যেসব লাইসেন্স যথাযথ নয় বল

কারা পাচ্ছেন অস্ত্র ফেরত, কারা হারাচ্ছেন লাইসেন্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জমা রাখা লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র ফেরত দেওয়া এবং আওয়ামী লীগ সরকার আমলে রাজনৈতিক বিবেচনায় ইস্যু হওয়া অস্ত্রের লাইসেন্স বাতিল করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

বুধবার (৬ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গতকাল মঙ্গলবার (৫ মে) মন্ত্রণালয়ের রাজনৈতিক-৪ শাখার উপসচিব আবেদা আফসারী স্বাক্ষরিত এক আদেশে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে গত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র জমা রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল, যার সময়সীমা এরই মধ্যে শেষ হয়েছে।

এ অবস্থায় তিন শ্রেণির অস্ত্র ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এগুলো হলো—
প্রথমত, ২০০৯ সালের ৬ জানুয়ারির আগে ইস্যু করা লাইসেন্সের আওতাধীন আগ্নেয়াস্ত্র।
দ্বিতীয়ত, ২০২৪ সালের ৫ আগস্টের পর ইস্যু করা লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র।
তৃতীয়ত, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক বিবেচনায় ইস্যু করা লাইসেন্সগুলোর মধ্যে যাচাই-বাছাই কমিটির মাধ্যমে বৈধ হিসেবে প্রমাণিত অস্ত্র।

এছাড়া, গঠিত কমিটির যাচাইয়ে যেসব লাইসেন্স যথাযথ নয় বলে প্রতীয়মান হবে, সেগুলো বাতিল করে সংশ্লিষ্ট অস্ত্র বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে যেসব লাইসেন্সধারী তাদের অস্ত্র নির্ধারিত সময়ের মধ্যে জমা দেননি, সেগুলোকে অবৈধ হিসেবে বিবেচনা করে উদ্ধার অভিযানের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে আদেশে।

টিটি/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow