কারা হেফাজতে নিহত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী

পুলিশ হেফাজতে নিহত রাজধানীর লালবাগের ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন মাহবুবের অসুস্থ স্ত্রী পাপিয়া আক্তার রিনার পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পাপিয়া আক্তার বর্তমানে রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর নির্দেশে তার প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে অসুস্থ পাপিয়ার চিকিৎসার খোঁজখবর নেন এবং সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন। দলীয় সূত্রে জানা গেছে, পাপিয়া আক্তার রিনার হাসপাতালে ভর্তির সংবাদ পাওয়ার পরপরই প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে তার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হাসপাতালে পাপিয়াকে দেখতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন এবং বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. শাহ মু. আমান উল্লাহ। পরিদর্শনকালে নেতৃবৃন্দ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে এই চিকিৎসার তদারকি করছেন। তিনি পরিবারটির পাশে থাকার এবং সকল ধরনের চিকিৎসা সহায়তা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেছেন। প্রসঙ্গত, আনোয়ার

কারা হেফাজতে নিহত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী

পুলিশ হেফাজতে নিহত রাজধানীর লালবাগের ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন মাহবুবের অসুস্থ স্ত্রী পাপিয়া আক্তার রিনার পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পাপিয়া আক্তার বর্তমানে রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর নির্দেশে তার প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে অসুস্থ পাপিয়ার চিকিৎসার খোঁজখবর নেন এবং সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

দলীয় সূত্রে জানা গেছে, পাপিয়া আক্তার রিনার হাসপাতালে ভর্তির সংবাদ পাওয়ার পরপরই প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে তার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হাসপাতালে পাপিয়াকে দেখতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন এবং বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. শাহ মু. আমান উল্লাহ।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে এই চিকিৎসার তদারকি করছেন। তিনি পরিবারটির পাশে থাকার এবং সকল ধরনের চিকিৎসা সহায়তা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

প্রসঙ্গত, আনোয়ার হোসেন মাহবুব লালবাগ থানা বিএনপি’র নেতা ছিলেন। পলাতক ফ্যাসিস্ট হাসিনার আমলে মিথ্যা মামলায় গ্রেফতারের পর পুলিশ রিমান্ডে অত্যাচার করে জেল হাজতে পাঠালে মাহবুব অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি মারা যান তিনি।

কেএইচ/কেএইচকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow