কারাগারে বিএনপি নেতা রায়হান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশ সদস্যকে মারধরের মামলায় বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শনিবার (০৯ মে) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে আত্মগোপনে থাকা অবস্থায় শুক্রবার (০৮ মে) সন্ধ্যায় ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল্লাহ আল রায়হান গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও  গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বিএনপি নেতা আশরাফ হোসেনের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ এলাকায় নিজস্ব ফিলিং স্টেশনে নাচোল থানায় কর্মরত পুলিশ কনস্টেবল শওকত হোসেনকে মারধর করেন রায়হান। শওকত একটি মেরামতাধীন গাড়ির জন্য ইঞ্জিন অয়েল নিতে সেখানে গেলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় আহত কনস্টেবল শওকত হোসেন বাদী হয়ে গোমস্তাপুর থানায় মামলা করেন। গোমস্তাপুর থানার ওসি মো. নূরে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার একটি বাড়িতে অভিযান চালিয়ে রায়হানকে গ্রেপ্তার করা হয়।

কারাগারে বিএনপি নেতা রায়হান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশ সদস্যকে মারধরের মামলায় বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (০৯ মে) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে আত্মগোপনে থাকা অবস্থায় শুক্রবার (০৮ মে) সন্ধ্যায় ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আব্দুল্লাহ আল রায়হান গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও  গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বিএনপি নেতা আশরাফ হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ এলাকায় নিজস্ব ফিলিং স্টেশনে নাচোল থানায় কর্মরত পুলিশ কনস্টেবল শওকত হোসেনকে মারধর করেন রায়হান। শওকত একটি মেরামতাধীন গাড়ির জন্য ইঞ্জিন অয়েল নিতে সেখানে গেলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় আহত কনস্টেবল শওকত হোসেন বাদী হয়ে গোমস্তাপুর থানায় মামলা করেন।

গোমস্তাপুর থানার ওসি মো. নূরে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার একটি বাড়িতে অভিযান চালিয়ে রায়হানকে গ্রেপ্তার করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow