কারিনাকে ছাড়া প্রথম ঈদ, কায়সার হামিদের আবেগঘন বার্তা

ঘরে ঘরে চলছে ঈদ আনন্দ। চলছে মাংস কাটাকাটি ও রান্নার ধুম। এমন উৎসবের আমেজের মধ্যেও সাবেক ফুটবলার কায়সার হামিদের ঘরের পরিস্থিতি থমথমে, নীরব। পরিবারে নেই কোনো ঈদ আনন্দ। সেটাই হওয়া স্বাভাবিক। কারণ সদ্য প্রয়াত মেয়ে কারিনা কায়সারকে ছাড়া এবার প্রথম ঈদ কাটাতে হচ্ছে কায়সার পরিবারকে। মেয়েকে হারিয়ে ঘর ও হৃদয় সবই শূন্য কায়সার হামিদের। আর সেই শূন্যতার কথাই আবেগঘন পোস্টে তুলে ধরেছেন এ সাবেক তারকা ফুটবলার। সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েকে স্মরণ করে কায়সার হামিদ লিখেছেন, ‘কোরবানি ঈদের সময় কারিনা আমার সঙ্গে হাটে যেত। গরু-ছাগল কিনতে খুব পছন্দ করত। কিন্তু গরুর কাছাকাছি যেতে ভয় পেত ভীষণ। গাড়ির ভেতর থেকেই হাট দেখত, কেনাবেচা উপভোগ করত।’ মেয়ের অনুপস্থিতিতে এবার ঈদে মন বসছে না বলে জানান তিনি।  পোস্টে কায়সার হামিদ লেখেন, ‘এবার আমি হাটে যাওয়ার তাগিদটাই পাচ্ছিলাম না। কিন্তু যেতে হবে, তাই যাওয়া। কারিনার সঙ্গে গাড়িতে ঘোরাঘুরির স্মৃতি খুব মনে পড়ছে।’ মেয়ের আত্মার শান্তি কামনা করে তিনি লেখেন, ‘এখন তো তুমি সব ভয়ভীতির ঊর্ধ্বে। আমরা কেউ তোমাকে ছাড়া ভালো নেই। আল্লাহ তোমাকে শান্তিতে রাখুক, খুব ভালো রাখুক—এই শুভকামনা করছ

কারিনাকে ছাড়া প্রথম ঈদ, কায়সার হামিদের আবেগঘন বার্তা
ঘরে ঘরে চলছে ঈদ আনন্দ। চলছে মাংস কাটাকাটি ও রান্নার ধুম। এমন উৎসবের আমেজের মধ্যেও সাবেক ফুটবলার কায়সার হামিদের ঘরের পরিস্থিতি থমথমে, নীরব। পরিবারে নেই কোনো ঈদ আনন্দ। সেটাই হওয়া স্বাভাবিক। কারণ সদ্য প্রয়াত মেয়ে কারিনা কায়সারকে ছাড়া এবার প্রথম ঈদ কাটাতে হচ্ছে কায়সার পরিবারকে। মেয়েকে হারিয়ে ঘর ও হৃদয় সবই শূন্য কায়সার হামিদের। আর সেই শূন্যতার কথাই আবেগঘন পোস্টে তুলে ধরেছেন এ সাবেক তারকা ফুটবলার। সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েকে স্মরণ করে কায়সার হামিদ লিখেছেন, ‘কোরবানি ঈদের সময় কারিনা আমার সঙ্গে হাটে যেত। গরু-ছাগল কিনতে খুব পছন্দ করত। কিন্তু গরুর কাছাকাছি যেতে ভয় পেত ভীষণ। গাড়ির ভেতর থেকেই হাট দেখত, কেনাবেচা উপভোগ করত।’ মেয়ের অনুপস্থিতিতে এবার ঈদে মন বসছে না বলে জানান তিনি।  পোস্টে কায়সার হামিদ লেখেন, ‘এবার আমি হাটে যাওয়ার তাগিদটাই পাচ্ছিলাম না। কিন্তু যেতে হবে, তাই যাওয়া। কারিনার সঙ্গে গাড়িতে ঘোরাঘুরির স্মৃতি খুব মনে পড়ছে।’ মেয়ের আত্মার শান্তি কামনা করে তিনি লেখেন, ‘এখন তো তুমি সব ভয়ভীতির ঊর্ধ্বে। আমরা কেউ তোমাকে ছাড়া ভালো নেই। আল্লাহ তোমাকে শান্তিতে রাখুক, খুব ভালো রাখুক—এই শুভকামনা করছি, আমিন।’ গত ১৫ মে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। তিনি ছিলেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী। দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন কারিনা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow