কার্যালয়ে ঢুকে গণপূর্ত নির্বাহী প্রকৌশলীকে হুমকি

লক্ষ্মীপুরে কার্যালয়ে ঢুকে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সফিকুর রহমান চৌধুরীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদার মো. শিপন লাহাড়ি নামে এক ব্যক্তির বিরুদ্ধে।   মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে প্রকৌশলী সফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এ ঘটনায় সোমবার (২ মার্চ) ওই কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী জামাল উদ্দিন সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।   শিপন লক্ষ্মীপুর পৌরসভার ৬নং ওয়ার্ড বাঞ্ছানগর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।  জিডির বরাত দিয়ে থানা পুলিশ জানায়, সোমবার বিকেলে বহিরাগত শিপন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ঢুকে চিৎকার-চেঁচামেচি করে। এসময় তিনি নির্বাহী প্রকৌশলীসহ কর্মচারী-স্টাফদের সঙ্গেও অসদাচরণ করে। একপর্যায়ে শিপন তাদের মারধর করার জন্যও তেড়ে আসে এবং হুমকি ও ভয়ভীতি দেখায়। উপ-সহকারী প্রকৌশলী জামাল উদ্দিন বলেন, শিপন বহিরাগত লোক। আমাদের কার্যালয়ে এসে নির্বাহী প্রকৌশলীসহ কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণ, হুমকি-ভয়ভীতি দেখায়। অফিসের নির্দেশে আমি জিডি করেছি। লক্ষ্মীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সফিকুর রহমান চৌধুরী বলেন, আমি এখানে সেবা দিতে এসেছি। লোকটি খুবই খারা

কার্যালয়ে ঢুকে গণপূর্ত নির্বাহী প্রকৌশলীকে হুমকি
লক্ষ্মীপুরে কার্যালয়ে ঢুকে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সফিকুর রহমান চৌধুরীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদার মো. শিপন লাহাড়ি নামে এক ব্যক্তির বিরুদ্ধে।   মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে প্রকৌশলী সফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এ ঘটনায় সোমবার (২ মার্চ) ওই কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী জামাল উদ্দিন সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।   শিপন লক্ষ্মীপুর পৌরসভার ৬নং ওয়ার্ড বাঞ্ছানগর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।  জিডির বরাত দিয়ে থানা পুলিশ জানায়, সোমবার বিকেলে বহিরাগত শিপন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ঢুকে চিৎকার-চেঁচামেচি করে। এসময় তিনি নির্বাহী প্রকৌশলীসহ কর্মচারী-স্টাফদের সঙ্গেও অসদাচরণ করে। একপর্যায়ে শিপন তাদের মারধর করার জন্যও তেড়ে আসে এবং হুমকি ও ভয়ভীতি দেখায়। উপ-সহকারী প্রকৌশলী জামাল উদ্দিন বলেন, শিপন বহিরাগত লোক। আমাদের কার্যালয়ে এসে নির্বাহী প্রকৌশলীসহ কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণ, হুমকি-ভয়ভীতি দেখায়। অফিসের নির্দেশে আমি জিডি করেছি। লক্ষ্মীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সফিকুর রহমান চৌধুরী বলেন, আমি এখানে সেবা দিতে এসেছি। লোকটি খুবই খারাপ আচরণ করেছে। এ ঘটনায় খুব বিব্রতবোধ করছি। এ ব্যাপারে শিপন লাহাড়ি হুমকি ও মারধরে উদ্যত হওয়ার অভিযোগ অস্বীকার করে মোবাইলফোনে বলেন, আমাদের কিছু লোক উস্কে দিয়ে এসব করাচ্ছে। ঘটনা তেমন কিছুই না। জিডির তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরুল করিম চৌধুরী বলেন, সাধারণ ডায়েরি আদালতের অনুমতির জন্য পাঠানো হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow