কালবেলায় সংবাদ প্রকাশের পর মন্ত্রণালয়ে তদন্ত কমিটি
দৈনিক কালবেলায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগ) মো. আব্দুল মতিনকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি দৈনিক কালবেলায় ‘মন্ত্রণালয়ের উদারতায় শত কোটির জমি গায়েব’ শিরোনামে একটি শীর্ষ সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর বিভিন্ন মহলে সমালোচনা সৃষ্টি হয়। বিষয়টি আমলে নিয়ে পরদিনই তদন্ত কমিটি গঠন করে মন্ত্রণালয়। জারি করা অফিস আদেশে বলা হয়, তদন্ত কমিটিতে অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগ) মো. আব্দুল মতিনকে আহ্বায়ক এবং উপসচিব (প্রশাসন শাখা-৮) মোহাম্মদ আবদুল আওয়াল ও সিনিয়র সহকারী সচিব (পরিকল্পনা ও উন্নয়ন শাখা-৬) রুবায়েত হায়াত শিপলুকে সদস্য করা হয়েছে। অফিস আদেশে প্রকাশিত সংবাদের বিষয়ে তদন্ত করে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
দৈনিক কালবেলায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগ) মো. আব্দুল মতিনকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি দৈনিক কালবেলায় ‘মন্ত্রণালয়ের উদারতায় শত কোটির জমি গায়েব’ শিরোনামে একটি শীর্ষ সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর বিভিন্ন মহলে সমালোচনা সৃষ্টি হয়। বিষয়টি আমলে নিয়ে পরদিনই তদন্ত কমিটি গঠন করে মন্ত্রণালয়।
জারি করা অফিস আদেশে বলা হয়, তদন্ত কমিটিতে অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগ) মো. আব্দুল মতিনকে আহ্বায়ক এবং উপসচিব (প্রশাসন শাখা-৮) মোহাম্মদ আবদুল আওয়াল ও সিনিয়র সহকারী সচিব (পরিকল্পনা ও উন্নয়ন শাখা-৬) রুবায়েত হায়াত শিপলুকে সদস্য করা হয়েছে।
অফিস আদেশে প্রকাশিত সংবাদের বিষয়ে তদন্ত করে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
What's Your Reaction?