কালবেলার সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ
দৈনিক ‘কালবেলা’ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জগন্নাথপুর পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গোবিন্দ দেবকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। জানা গেছে, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের বাসুদেব বাড়ি এলাকায় ভাড়াটিয়া হিসেবে আশ্রয় নেন কালী দেবনাথ নামে এক ব্যক্তি। পরে তার বিরুদ্ধে সমাজবিরোধী ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এলাকা থেকে তাকে বিতাড়িত করার দাবিতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বাসুদেব বাড়ি এলাকার শান্তিকামী জনগণ। লিখিত অভিযোগে এলাকাবাসী উল্লেখ করেন, অভিযুক্ত কালী দেবনাথ মূলত জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের লহরী গ্রামের মনোরঞ্জন দেবনাথের ছেলে। অতীতেও তার বিভিন্ন অপরাধমূলক ও সমাজবিরোধী কর্মকাণ্ডের কারণে তার স্ত্রী তাকে ছেড়ে অন্যকে বিয়ে করেন। পরে কালী দেবনাথ পৌর শহরের বাসুদেব বাড়ি এলাকার বাসিন্দা প্রণব দেবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে আশ্রয় নেয়। কিন্তু সেখানে এসেও সে তার পুরোনো অনৈতিক ও সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত রাখে, যা পুরো এলাকার সামাজিক পরিবেশ নষ্ট করছ
দৈনিক ‘কালবেলা’ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জগন্নাথপুর পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গোবিন্দ দেবকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
জানা গেছে, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের বাসুদেব বাড়ি এলাকায় ভাড়াটিয়া হিসেবে আশ্রয় নেন কালী দেবনাথ নামে এক ব্যক্তি। পরে তার বিরুদ্ধে সমাজবিরোধী ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ ওঠে।
এ ঘটনায় ওই এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এলাকা থেকে তাকে বিতাড়িত করার দাবিতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বাসুদেব বাড়ি এলাকার শান্তিকামী জনগণ।
লিখিত অভিযোগে এলাকাবাসী উল্লেখ করেন, অভিযুক্ত কালী দেবনাথ মূলত জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের লহরী গ্রামের মনোরঞ্জন দেবনাথের ছেলে। অতীতেও তার বিভিন্ন অপরাধমূলক ও সমাজবিরোধী কর্মকাণ্ডের কারণে তার স্ত্রী তাকে ছেড়ে অন্যকে বিয়ে করেন।
পরে কালী দেবনাথ পৌর শহরের বাসুদেব বাড়ি এলাকার বাসিন্দা প্রণব দেবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে আশ্রয় নেয়। কিন্তু সেখানে এসেও সে তার পুরোনো অনৈতিক ও সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত রাখে, যা পুরো এলাকার সামাজিক পরিবেশ নষ্ট করছে। এই ব্যক্তির নেই কোনো দোকান, নেই কোনো আয়ের উৎস্য।
অভিযোগে আরও জানানো হয়, ২ জুলাই রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে হেঁটে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক ৮টায় জগন্নাথপুর বাসুদেব বাড়ি এলাকায় দৈনিক কালবেলা পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জগন্নাথপুর পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গোবিন্দ দেবের ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে স্বাসরোধ করে হত্যাচেষ্টা করেন কালী দেবনাথ।
জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি তাজ উদ্দিন বলেন, একজন সংবাদকর্মীকে হত্যাচেষ্টা খুবই জঘন্য কাজ। প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য।
জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আব্বাহক কমিটির সদস্য সচিব সাংবাদিক অমিত দেব বলেন, অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
জগন্নাথপুর থানার তদন্তকারী কর্মকর্তা এস আই অপূর্ব বলেন, ওসি স্যার আমাকে অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেব।
What's Your Reaction?