কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার হচ্ছে সেই গ্যারেজের শাটার

হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সটি দীর্ঘ দেড় মাস ধরে গ্যারেজের শাটার নষ্ট থাকায় অচল হয়ে পড়েছিল। বিষয়টি দৈনিক কালবেলাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা যায়, বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার নজরে এলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশনায় উপজেলা বিএনপির সদস্য খন্দকার খোরশেদ আলম সুজন দ্রুত শাটার সংস্কার কাজ শুরু করার উদ্যোগ নেন। এর আগে হাসপাতালের কর্মকর্তা আব্দুল্লাহেল মারুফ ফারুকী শাটার মেরামতের বিষয়টি ‘ইঞ্জিনিয়ারিং বিভাগের কাজ’ বলে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। তার এমন দায়সারা বক্তব্য স্থানীয় জনমনে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি করে। স্থানীয়দের অভিযোগ, সামান্য খরচেই শাটারটি মেরামত করা সম্ভব হলেও স্বাস্থ্য কর্মকর্তার গাফিলতির কারণে হাসপাতালের একমাত্র অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন গ্যারেজবন্দি ছিল। এতে জরুরি রোগী পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। বিশেষ করে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত এই হাসপাতালটিতে সড়ক দুর্ঘটনা ও গুরুতর রোগীদের দ্রুত অন্যত্র স্থানান্তরের ক্

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার হচ্ছে সেই গ্যারেজের শাটার

হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সটি দীর্ঘ দেড় মাস ধরে গ্যারেজের শাটার নষ্ট থাকায় অচল হয়ে পড়েছিল। বিষয়টি দৈনিক কালবেলাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা যায়, বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার নজরে এলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশনায় উপজেলা বিএনপির সদস্য খন্দকার খোরশেদ আলম সুজন দ্রুত শাটার সংস্কার কাজ শুরু করার উদ্যোগ নেন।

এর আগে হাসপাতালের কর্মকর্তা আব্দুল্লাহেল মারুফ ফারুকী শাটার মেরামতের বিষয়টি ‘ইঞ্জিনিয়ারিং বিভাগের কাজ’ বলে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। তার এমন দায়সারা বক্তব্য স্থানীয় জনমনে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি করে।

স্থানীয়দের অভিযোগ, সামান্য খরচেই শাটারটি মেরামত করা সম্ভব হলেও স্বাস্থ্য কর্মকর্তার গাফিলতির কারণে হাসপাতালের একমাত্র অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন গ্যারেজবন্দি ছিল। এতে জরুরি রোগী পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ মানুষকে।

বিশেষ করে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত এই হাসপাতালটিতে সড়ক দুর্ঘটনা ও গুরুতর রোগীদের দ্রুত অন্যত্র স্থানান্তরের ক্ষেত্রে বড় ধরনের সংকট তৈরি হয়।

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যেই অ্যাম্বুলেন্সটি আবারও চালু হয়ে রোগীসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow