কালভার্ট ধসে সড়কে গভীর গর্ত, যোগাযোগ বিচ্ছিন্ন

একদিনের অতিবৃষ্টিতে খালের পানির প্রবল স্রোতে মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের বয়রা গোবরা গ্রামের একটি কালভার্ট ধসে পড়েছে। এতে প্রায় ৩০ ফুট সড়ক ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১০ জুলাই) ব্রিজটি ধসে পড়ে। এরপর থেকে ওই এলাকার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানান, মাত্র কয়েক মাস আগেই সড়কটির কাজ শেষ হয়েছিল। তবে কালভার্টটি ৪-৫ বছরের পুরোনো। অতিবৃষ্টিতে এটি ধসে পড়ে। ওই জায়গায় গভীর গর্ত সৃষ্টি হয়েছে। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী আ ন ম ওয়াহিদুজ্জামান বলেন, ‌‘পানি উন্নয়ন বোর্ড অনাপত্তিপত্র (এনওসি) দিলে অগ্রাধিকার ভিত্তিতে কালভার্টি সংস্কার করা হবে। দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাধারণ মানুষের চলাচল নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থা হিসেবে সাঁকো তৈরি করা হয়েছে। পাশাপাশি নতুন করে কালভার্ট নির্মাণের বিষয়ে এলজিইডির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কালভার্ট ধসে সড়কে গভীর গর্ত, যোগাযোগ বিচ্ছিন্ন

একদিনের অতিবৃষ্টিতে খালের পানির প্রবল স্রোতে মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের বয়রা গোবরা গ্রামের একটি কালভার্ট ধসে পড়েছে। এতে প্রায় ৩০ ফুট সড়ক ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) ব্রিজটি ধসে পড়ে। এরপর থেকে ওই এলাকার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

কালভার্ট ধসে সড়কে গভীর গর্ত, যোগাযোগ বিচ্ছিন্ন

স্থানীয়রা জানান, মাত্র কয়েক মাস আগেই সড়কটির কাজ শেষ হয়েছিল। তবে কালভার্টটি ৪-৫ বছরের পুরোনো। অতিবৃষ্টিতে এটি ধসে পড়ে। ওই জায়গায় গভীর গর্ত সৃষ্টি হয়েছে। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

কালভার্ট ধসে সড়কে গভীর গর্ত, যোগাযোগ বিচ্ছিন্ন

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী আ ন ম ওয়াহিদুজ্জামান বলেন, ‌‘পানি উন্নয়ন বোর্ড অনাপত্তিপত্র (এনওসি) দিলে অগ্রাধিকার ভিত্তিতে কালভার্টি সংস্কার করা হবে। দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কালভার্ট ধসে সড়কে গভীর গর্ত, যোগাযোগ বিচ্ছিন্ন

শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাধারণ মানুষের চলাচল নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থা হিসেবে সাঁকো তৈরি করা হয়েছে। পাশাপাশি নতুন করে কালভার্ট নির্মাণের বিষয়ে এলজিইডির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মো. মিনারুল ইসলাম জুয়েল/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow