কালিগঙ্গা নদীর পাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের ঘিওর উপজেলার কালিগঙ্গা নদীর পাড় থেকে অজ্ঞাত মাঝ বয়সী এক ব্যক্তির (পুরুষ) মরদেহ পাওয়া গেছে। লাশটির পরিচয় সনাক্তের চেষ্টা এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের সরকঘাটা এলাকা থেকে সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার কার্যক্রম শুরু করে পুলিশ। এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুব বলেন, পরিচয় সনাক্তের জন্য পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসছেন। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালিগঙ্গা নদীর পাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের ঘিওর উপজেলার কালিগঙ্গা নদীর পাড় থেকে অজ্ঞাত মাঝ বয়সী এক ব্যক্তির (পুরুষ) মরদেহ পাওয়া গেছে। লাশটির পরিচয় সনাক্তের চেষ্টা এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের সরকঘাটা এলাকা থেকে সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার কার্যক্রম শুরু করে পুলিশ।

এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুব বলেন, পরিচয় সনাক্তের জন্য পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসছেন। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow