কালিয়াকৈরে বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

গাজীপুরের কালিয়াকৈরে কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এসময় ককটেল বিস্ফোরণ করা হয়। এসময় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) জেলার কালিয়াকৈর উপজেলাধীন মৌচাক এলাকার হোপ লুন কারখানায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে ওই কারখানা থেকে মৌচাক ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ নেতৃত্বে ঝুট বের করা হচ্ছিল। এসময় জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফরহাদ হোসেন এসে বাধা দেয়। এক পর্যায়ে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে আসে। পরে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ককটেল বিস্ফোরণ ও একটি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় বিএনপি নেতা হারুনসহ দুই পক্ষের ৫ জন আহত হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে যায়। কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শামীম আক্তার জানান, কালিয়াকৈরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে, কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মো. আমিনুল ইসলাম/এনএইচআর/জেআইএম

কালিয়াকৈরে বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

গাজীপুরের কালিয়াকৈরে কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এসময় ককটেল বিস্ফোরণ করা হয়। এসময় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) জেলার কালিয়াকৈর উপজেলাধীন মৌচাক এলাকার হোপ লুন কারখানায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে ওই কারখানা থেকে মৌচাক ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ নেতৃত্বে ঝুট বের করা হচ্ছিল। এসময় জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফরহাদ হোসেন এসে বাধা দেয়। এক পর্যায়ে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে আসে। পরে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ককটেল বিস্ফোরণ ও একটি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় বিএনপি নেতা হারুনসহ দুই পক্ষের ৫ জন আহত হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে যায়।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শামীম আক্তার জানান, কালিয়াকৈরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে, কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো. আমিনুল ইসলাম/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow