কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গাজীপুরের কালীগঞ্জে মাদক বহন এবং নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার দায়ে পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে থানা পুলিশ এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার (২৭ জুন) দুপুরে কালীগঞ্জ থানা পুলিশ ও উপজেলা প্রশাসন পৃথকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী এলাকায় মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে কালীগঞ্জ থানা পুলিশ। অভিযানে ১৫ পিস ইয়াবাসহ ওই গ্রামের মৃত টুমু ফকিরের ছেলে মো. হোসেন আলীকে (৪৮) হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আজ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে, নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে পৃথক একটি অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরোয়ার লিমা এই আদালত পরিচালনা করেন। অভিযানে তিন যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার বক্তারপুর ইউনিয়নের মাঝুখান এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে মো. রাবিব (২৬),

কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গাজীপুরের কালীগঞ্জে মাদক বহন এবং নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার দায়ে পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে থানা পুলিশ এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার (২৭ জুন) দুপুরে কালীগঞ্জ থানা পুলিশ ও উপজেলা প্রশাসন পৃথকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী এলাকায় মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে কালীগঞ্জ থানা পুলিশ। অভিযানে ১৫ পিস ইয়াবাসহ ওই গ্রামের মৃত টুমু ফকিরের ছেলে মো. হোসেন আলীকে (৪৮) হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে, নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে পৃথক একটি অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরোয়ার লিমা এই আদালত পরিচালনা করেন। অভিযানে তিন যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার বক্তারপুর ইউনিয়নের মাঝুখান এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে মো. রাবিব (২৬), একই এলাকার মো. পনির রাজের ছেলে মো. শরীফ রাজ এবং কালীগঞ্জ পৌরসভার মুনসুরপুর এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে মো. শিপন।

অভিযান ও জননিরাপত্তার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরোয়ার লিমা আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা এবং জনশান্তি বজায় রাখতে আমাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। যারা নেশাগ্রস্ত হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করবে বা শান্তি বিনষ্ট করবে, তাদের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। একটি নিরাপদ ও মাদকমুক্ত উপজেলা গড়তে আমাদের এ ধরনের অভিযান আগামীতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।”

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন আজ দুপুরে পৃথক এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি তার বক্তব্যে বলেন, “কালীগঞ্জকে মাদকমুক্ত করতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্তদের যথাযথ প্রক্রিয়ায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের দমনে পুলিশের গোয়েন্দা নজরদারি ও ঝটিকা অভিযান জোরদার করা হয়েছে।”

শেষ খবর পাওয়া পর্যন্ত, গ্রেপ্তারকৃত চারজনকেই আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow