কালীগঞ্জে ২৩ লাখ টাকার চেক বিতরণ

ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ২৩ লাখ ৪২ হাজার ৫০০ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। জেলা পরিষদের আয়োজনের কালীগঞ্জ উপজেলার ৪৯ শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও গির্জায় এসব চেক প্রদান করা হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকাল ৩টায় জেলা পরিষদের আয়োজনে কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নোমান হোসেন, সচিব সেলিম রেজা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, বিএনপি নেতা তবিবুর রহমান মিনি ও আনোয়ারুল ইসলাম রবিসহ জেলা উপজেলা বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

কালীগঞ্জে ২৩ লাখ টাকার চেক বিতরণ

ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ২৩ লাখ ৪২ হাজার ৫০০ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। জেলা পরিষদের আয়োজনের কালীগঞ্জ উপজেলার ৪৯ শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও গির্জায় এসব চেক প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকাল ৩টায় জেলা পরিষদের আয়োজনে কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নোমান হোসেন, সচিব সেলিম রেজা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, বিএনপি নেতা তবিবুর রহমান মিনি ও আনোয়ারুল ইসলাম রবিসহ জেলা উপজেলা বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow