নির্মল পূর্জার পর আরও ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার

পাকিস্তানের ব্রড পিক পর্বতে তুষারধসে নিহত আরও পাঁচ পর্বতারোহীর মরদেহ বৃহস্পতিবার হেলিকপ্টারে করে স্কার্দুতে আনা হয়েছে। তাদের সম্মানে সেখানে একটি আনুষ্ঠানিক শ্রদ্ধা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে বিখ্যাত পর্বতারোহী নির্মল পূর্জার মরদেহ উদ্ধার করে সমতলে আনা হয়।  অনুষ্ঠানে গিলগিট-বালতিস্তান আইনসভার স্পিকার ইমরান নাদিম, বেসামরিক ও সামরিক কর্মকর্তারা, আল্পাইন ক্লাব অব পাকিস্তান-এর প্রতিনিধিরা এবং স্থানীয় ব্যক্তিরা উপস্থিত থেকে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। পরে মরদেহগুলো প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে নেওয়া হয়। কর্মকর্তারা জানান, নিজ নিজ দেশের জাতীয় পতাকায় মোড়ানো কফিনে মরদেহগুলোকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে বিদায় জানানো হয়েছে। এগুলো এখন নিজ নিজ দেশে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছে। চলতি মাসের শুরুতে আল্পাইন ক্লাব অব পাকিস্তান নিশ্চিত করে, বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বত দ্রুততম সময়ে জয়ের রেকর্ডধারী ব্রিটিশ-নেপালি পর্বতারোহী নির্মল পূর্জাসহ ১০ সদস্যের আন্তর্জাতিক অভিযাত্রী দল ৩০ জুলাই ব্রড পিকে তুষারধসে নিহত হন। এর আগে উদ্ধারকারী দল নির্ম

নির্মল পূর্জার পর আরও ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার

পাকিস্তানের ব্রড পিক পর্বতে তুষারধসে নিহত আরও পাঁচ পর্বতারোহীর মরদেহ বৃহস্পতিবার হেলিকপ্টারে করে স্কার্দুতে আনা হয়েছে। তাদের সম্মানে সেখানে একটি আনুষ্ঠানিক শ্রদ্ধা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে বিখ্যাত পর্বতারোহী নির্মল পূর্জার মরদেহ উদ্ধার করে সমতলে আনা হয়। 

অনুষ্ঠানে গিলগিট-বালতিস্তান আইনসভার স্পিকার ইমরান নাদিম, বেসামরিক ও সামরিক কর্মকর্তারা, আল্পাইন ক্লাব অব পাকিস্তান-এর প্রতিনিধিরা এবং স্থানীয় ব্যক্তিরা উপস্থিত থেকে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।

পরে মরদেহগুলো প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে নেওয়া হয়। কর্মকর্তারা জানান, নিজ নিজ দেশের জাতীয় পতাকায় মোড়ানো কফিনে মরদেহগুলোকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে বিদায় জানানো হয়েছে। এগুলো এখন নিজ নিজ দেশে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছে।

চলতি মাসের শুরুতে আল্পাইন ক্লাব অব পাকিস্তান নিশ্চিত করে, বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বত দ্রুততম সময়ে জয়ের রেকর্ডধারী ব্রিটিশ-নেপালি পর্বতারোহী নির্মল পূর্জাসহ ১০ সদস্যের আন্তর্জাতিক অভিযাত্রী দল ৩০ জুলাই ব্রড পিকে তুষারধসে নিহত হন।

এর আগে উদ্ধারকারী দল নির্মল পূর্জা, চীনের পর্বতারোহী ঝং ওয়াং এবং নেপালের নিমা শেরপা ও কিলু শেরপার মরদেহ বেস ক্যাম্পে নিয়ে আসে।

সর্বশেষ আরও ৫টি মরদেহ স্কার্দুতে আনার ফলে সেখানে পৌঁছানো মরদেহের সংখ্যা আটে দাঁড়িয়েছে।

তবে এখনো দুই পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের মধ্যে রয়েছেন পাকিস্তানের পর্বতারোহী সোহেল সাখিও। 

 সূত্র: জিওটিভি নিউজ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow