কালুখালী উপজেলায় নিহত ৮ জনের দাফন সম্পন্ন, শোকে কাতর পরিবার

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় নিহত ২৬ জনের মধ্যে কালুখালী উপজেলার আটজন রয়েছেন। জানাজা শেষে তাদের দাফন করা হয়েছে। বর্তমানে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে জানাজা শেষে মরদেহগুলো দাফন করা হয়। কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামে একই পরিবারের একাধিক স্বজন হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন আব্দুল আজিজ। তিনি বাস থেকে বেঁচে ফিরলেও বাঁচাতে পারেননি তার ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমীরা খাতুন জেসমিন, ছেলে আব্দুর রহমান (১১) এবং খালা শাশুড়ি নাসিমা বেগমকে। এদের মধ্যে নাসিমা বেগমের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ীর আত্রাই গ্রামে। মরদেহ উদ্ধারের পর তার গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে তার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাসিন্দা জাহাঙ্গীর আলম (৪৬) ও স্ত্রী মুক্তা খানম (৩৯) নিহত হয়েছেন। সকালে স্ত্রী মুক্তা বেগমের জানাজা সম্পন্ন হওয়ার পর স্বামী জাহাঙ্গীর আলমের মরদেহ উদ্ধারের খবরে শোকে ভেঙে পড়ে পুরো পরিবার। তারা উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার পথে প্রাণ হারান। ভবানীপুর গ্রামের ছোট্ট ফাইজ শাহনুর (১১) ঈদের আনন্দ

কালুখালী উপজেলায় নিহত ৮ জনের দাফন সম্পন্ন, শোকে কাতর পরিবার

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় নিহত ২৬ জনের মধ্যে কালুখালী উপজেলার আটজন রয়েছেন। জানাজা শেষে তাদের দাফন করা হয়েছে। বর্তমানে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে জানাজা শেষে মরদেহগুলো দাফন করা হয়।

কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামে একই পরিবারের একাধিক স্বজন হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন আব্দুল আজিজ। তিনি বাস থেকে বেঁচে ফিরলেও বাঁচাতে পারেননি তার ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমীরা খাতুন জেসমিন, ছেলে আব্দুর রহমান (১১) এবং খালা শাশুড়ি নাসিমা বেগমকে। এদের মধ্যে নাসিমা বেগমের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ীর আত্রাই গ্রামে। মরদেহ উদ্ধারের পর তার গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে তার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

কালুখালী উপজেলায় নিহত ৮ জনের দাফন সম্পন্ন, শোকে কাতর পরিবার

উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাসিন্দা জাহাঙ্গীর আলম (৪৬) ও স্ত্রী মুক্তা খানম (৩৯) নিহত হয়েছেন। সকালে স্ত্রী মুক্তা বেগমের জানাজা সম্পন্ন হওয়ার পর স্বামী জাহাঙ্গীর আলমের মরদেহ উদ্ধারের খবরে শোকে ভেঙে পড়ে পুরো পরিবার। তারা উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার পথে প্রাণ হারান।

ভবানীপুর গ্রামের ছোট্ট ফাইজ শাহনুর (১১) ঈদের আনন্দ শেষে বাড়ি ফিরছিল। কিন্তু তার সেই ফেরা আর হলো না। তার মরদেহ উদ্ধারের পর পাঠানো হয়েছে তার নানাবাড়ি মানিকগঞ্জে। সেখানে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শিশুটির মৃত্যুতে দুই পরিবারেই নেমে এসেছে শোকের ছায়া।

কালুখালী উপজেলায় নিহত ৮ জনের দাফন সম্পন্ন, শোকে কাতর পরিবার

উপজেলার মদাপুর ইউনিয়নের তরুণ আশরাফুল ইসলাম (২৩) জীবিকার তাগিদে ঢাকায় ফিরছিলেন। কিন্তু তিনি ফিরলেন নিথর দেহ নিয়ে। উপজেলার কালিকাপুর ইউনিয়নের মজনু খানের ছেলে উজ্জ্বল খান (৩৫) ঈদের ছুটি শেষে কর্মস্থল ঢাকার একটি গার্মেন্টসে যাচ্ছিলেন। কিন্তু নিজ বাড়িতে ফিরলেন লাশ হয়ে। আশা ছিল ফিরে এসে নতুন ঘর নির্মাণ করবেন।

উপজেলার বাসিন্দা রাকিবুল ইসলাম বলেন, ‘একটি উপজেলায় আট মরদেহ! এ দৃশ্য সহ্য করার মতো নয়। এমন বিপদ যেন আল্লাহ কোনো পরিবারে না দেয়। যারা স্বজন হারিয়েছেন তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই।’

এর আগে বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ছয়জন।

এন কে বি নয়ন/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow