কিংবদন্তির গল্প কখনো শেষ হয় না: পলাশ

ফুটবল বিশ্বকাপের এবারের আসর থেকে বিদায় নিলো ব্রাজিল। আর ব্রাজিল বাদ যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দলকে ঘিরে আবেগ প্রকাশ করছেন অসংখ্য সমর্থক। সেই তালিকায় আছেন দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশও। তবে ব্রাজিলের হার নিয়ে নয়, তিনি শ্রদ্ধা জানিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রকে। ব্রাজিলের বিদায়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি প্রতীকী ছবি শেয়ার করেন পলাশ। ছবিতে দেখা যায়, ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা নেইমার অশ্রুসিক্ত চোখে মাঠ ছেড়ে হেঁটে যাচ্ছেন। তার পেছনে পড়ে আছে একটি রাজমুকুট। ছবির নিচে লেখা ‘থ্যাংক ইউ’। এই ছবির ক্যাপশনে পলাশ লিখেছেন, ‘একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না। বিদায়, নেইমার জুনিয়র!’ আরেটা পোস্টে পলাশ লিখেছেন, ‘সারাজীবন আনন্দ দেয়া মানুষগুলোকে শেষ দৃশ্যে কেন যে এভাবে কাঁদতে হয়।’ অভিনেতার এই পোস্ট প্রকাশের পরপরই ফুটবলপ্রেমীরা মন্তব্যের ঘরে নিজেদের অনুভূতি জানাতে শুরু করেন। অনেকেই নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারে অবদানের কথা স্মরণ করে তাকে শুভকামনা জানিয়েছেন। আবার কেউ কেউ ব্রাজিলের বিদায় এবং নেইমারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ নিয়ে হতাশা

কিংবদন্তির গল্প কখনো শেষ হয় না: পলাশ

ফুটবল বিশ্বকাপের এবারের আসর থেকে বিদায় নিলো ব্রাজিল। আর ব্রাজিল বাদ যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দলকে ঘিরে আবেগ প্রকাশ করছেন অসংখ্য সমর্থক। সেই তালিকায় আছেন দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশও। তবে ব্রাজিলের হার নিয়ে নয়, তিনি শ্রদ্ধা জানিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রকে।

ব্রাজিলের বিদায়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি প্রতীকী ছবি শেয়ার করেন পলাশ। ছবিতে দেখা যায়, ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা নেইমার অশ্রুসিক্ত চোখে মাঠ ছেড়ে হেঁটে যাচ্ছেন। তার পেছনে পড়ে আছে একটি রাজমুকুট। ছবির নিচে লেখা ‘থ্যাংক ইউ’। এই ছবির ক্যাপশনে পলাশ লিখেছেন, ‘একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না। বিদায়, নেইমার জুনিয়র!’

আরেটা পোস্টে পলাশ লিখেছেন, ‘সারাজীবন আনন্দ দেয়া মানুষগুলোকে শেষ দৃশ্যে কেন যে এভাবে কাঁদতে হয়।’ অভিনেতার এই পোস্ট প্রকাশের পরপরই ফুটবলপ্রেমীরা মন্তব্যের ঘরে নিজেদের অনুভূতি জানাতে শুরু করেন। অনেকেই নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারে অবদানের কথা স্মরণ করে তাকে শুভকামনা জানিয়েছেন। আবার কেউ কেউ ব্রাজিলের বিদায় এবং নেইমারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ নিয়ে হতাশার কথাও তুলে ধরেছেন।

চলতি বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচ শেষে নেইমারও ইঙ্গিত দেন, জাতীয় দলের হয়ে তার পথচলা শেষের দিকে। সেই আবেগঘন মুহূর্তেই নেইমারকে সম্মান জানিয়ে পলাশের পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কাড়ে।

এমআই/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow