কিউআরের মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট যাচাইসেবা চালু

  ব্যাংক স্টেটমেন্টের সত্যতা ও নির্ভুলতা তাৎক্ষণিকভাবে যাচাইয়ের সুবিধার্থে ‘কিউআর স্টেটমেন্ট এনাবলমেন্ট’ সেবা চালু করেছে এনআরবিসি ব্যাংক। নতুন এ সেবার আওতায় স্টেটমেন্টে থাকা কিউআর কোড স্ক্যান করলেই সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান মোবাইল ফোনের স্ক্রিনে স্টেটমেন্টের তথ্য দেখতে পারবেন। এর মাধ্যমে স্টেটমেন্টটি এনআরবিসি ব্যাংক থেকে ইস্যু করা হয়েছে কি না, তা দ্রুত যাচাই করা যাবে। বিদেশি দূতাবাসে ভিসার আবেদন, ব্যাংক ঋণ গ্রহণসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা নিতে ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হয়। এসব ক্ষেত্রে দাখিল করা স্টেটমেন্টের সত্যতা যাচাইয়ের প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে এ ডিজিটাল সেবা চালু করেছে ব্যাংকটি। বুধবার (১২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নতুন সেবাটির উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল প

কিউআরের মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট যাচাইসেবা চালু

 

ব্যাংক স্টেটমেন্টের সত্যতা ও নির্ভুলতা তাৎক্ষণিকভাবে যাচাইয়ের সুবিধার্থে ‘কিউআর স্টেটমেন্ট এনাবলমেন্ট’ সেবা চালু করেছে এনআরবিসি ব্যাংক। নতুন এ সেবার আওতায় স্টেটমেন্টে থাকা কিউআর কোড স্ক্যান করলেই সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান মোবাইল ফোনের স্ক্রিনে স্টেটমেন্টের তথ্য দেখতে পারবেন। এর মাধ্যমে স্টেটমেন্টটি এনআরবিসি ব্যাংক থেকে ইস্যু করা হয়েছে কি না, তা দ্রুত যাচাই করা যাবে।

বিদেশি দূতাবাসে ভিসার আবেদন, ব্যাংক ঋণ গ্রহণসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা নিতে ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হয়। এসব ক্ষেত্রে দাখিল করা স্টেটমেন্টের সত্যতা যাচাইয়ের প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে এ ডিজিটাল সেবা চালু করেছে ব্যাংকটি।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নতুন সেবাটির উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার গুরুত্বপূর্ণ। কিউআর কোডভিত্তিক এ সেবা চালুর ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহজেই এবং তাৎক্ষণিকভাবে স্টেটমেন্টের সত্যতা যাচাই করতে পারবেন। এতে গ্রাহকদের সময় ও ভোগান্তি কমবে।

তিনি বলেন, গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে কাজ করছে এনআরবিসি ব্যাংক। পাশাপাশি প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, বিদেশি দূতাবাস, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও আর্থিক সেবা গ্রহণের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট একটি গুরুত্বপূর্ণ দলিল। তবে প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে কিছু ক্ষেত্রে জাল বা পরিবর্তিত স্টেটমেন্ট দাখিলের ঘটনা ঘটে।

তিনি বলেন, জালিয়াতি প্রতিরোধ এবং স্টেটমেন্ট যাচাই প্রক্রিয়াকে আরও নির্ভরযোগ্য করতে ব্যাংকের আইসিটি অপারেশনস বিভাগ কিউআর কোডভিত্তিক এ সেবা চালু করেছে। এখন সংশ্লিষ্ট যে কোনো কর্তৃপক্ষ স্টেটমেন্টে থাকা কিউআর কোড স্ক্যান করে এনআরবিসি ব্যাংক কর্তৃক ইস্যু করা স্টেটমেন্টের তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারবেন।

ব্যাংক কর্তৃপক্ষ বলছে, নতুন এ সেবার ফলে স্টেটমেন্ট যাচাইয়ের প্রচলিত সময়সাপেক্ষ প্রক্রিয়া কমে আসবে। একই সঙ্গে জালিয়াতি প্রতিরোধ, গ্রাহকের সময় ও ব্যয় কমানো এবং ব্যাংকিং সেবায় স্বচ্ছতা ও আস্থা বাড়াতে এটি কার্যকর ভূমিকা রাখবে।

ইএআর/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow