কিমা পোলাও রান্নার সহজ রেসিপি

পোলাও তো প্রায় সবারই প্রিয়, কিন্তু যখন সেটা কিমা দিয়ে তৈরি হয়, তখন স্বাদ আরও বাড়ে। ঘরে সহজে পাওয়া জিনিসপত্র দিয়ে মাত্র কয়েক ধাপে তৈরি করা যায় এই কিমা পোলাও, যা শুধু খাবারের সময়ই নয়, সুগন্ধে ও চুলায় ভরিয়ে দেয় পুরো ঘর। উৎসব আয়োজন কিংবা হঠাৎ অতিথি আসার সময়ের জন্য আদর্শ একটি পদ এই কিমা পোলাও। রইলো রেসিপি- উপকরণ পোলাও চাল ২ কাপ মাংসের কিমা ১ কাপ ঘি ১/৪ কাপ পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ দারুচিনি ৩-৪ টুকরো এলাচ ৪টি লবঙ্গ ২টি আদা বাটা ২ চা চামচ জয়ত্রি গুঁড়ো আধা চা চামচ জয়ফল বাটা আধা চা চামচ ফুটানো গরম পানি ৩ কাপ লবণ স্বাদমতো কাঁচা মরিচ ৫-৬টি আরও পড়ুন: ঈদের ভারী খাবার সঙ্গে রাখুন পুদিনার পাতার ভর্তা ঈদ আয়োজনে রাখুন বুটের ডালে বিফ তেহারি ঈদে হোক ভিন্ন কিছু, বানিয়ে নিন কুমড়া-গাজরের পাস্তা যেভাবে তৈরি করবেন প্রথমে একটি প্যানে ঘি গরম করুন এবং এতে দারুচিনি, এলাচ ও লবঙ্গ দিন। এরপর কুঁচি করা পেঁয়াজ দিয়ে হালকা লাল হওয়া পর্যন্ত ভাজুন। এবার আদা বাটা যোগ করে কিছুক্ষণ নাড়াচাড়া করুন, তারপর কিমা ঢালুন। এরপর এতে জয়ত্রি গুঁড়ো এবং জয়ফল বাটা মিশিয়ে ৪-৫ মিনিট রান্না করুন। এবার এতে চাল যোগ করে

কিমা পোলাও রান্নার সহজ রেসিপি

পোলাও তো প্রায় সবারই প্রিয়, কিন্তু যখন সেটা কিমা দিয়ে তৈরি হয়, তখন স্বাদ আরও বাড়ে। ঘরে সহজে পাওয়া জিনিসপত্র দিয়ে মাত্র কয়েক ধাপে তৈরি করা যায় এই কিমা পোলাও, যা শুধু খাবারের সময়ই নয়, সুগন্ধে ও চুলায় ভরিয়ে দেয় পুরো ঘর। উৎসব আয়োজন কিংবা হঠাৎ অতিথি আসার সময়ের জন্য আদর্শ একটি পদ এই কিমা পোলাও। রইলো রেসিপি-

উপকরণ

  • পোলাও চাল ২ কাপ
  • মাংসের কিমা ১ কাপ
  • ঘি ১/৪ কাপ
  • পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
  • দারুচিনি ৩-৪ টুকরো
  • এলাচ ৪টি
  • লবঙ্গ ২টি
  • আদা বাটা ২ চা চামচ
  • জয়ত্রি গুঁড়ো আধা চা চামচ
  • জয়ফল বাটা আধা চা চামচ
  • ফুটানো গরম পানি ৩ কাপ
  • লবণ স্বাদমতো
  • কাঁচা মরিচ ৫-৬টি

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি প্যানে ঘি গরম করুন এবং এতে দারুচিনি, এলাচ ও লবঙ্গ দিন। এরপর কুঁচি করা পেঁয়াজ দিয়ে হালকা লাল হওয়া পর্যন্ত ভাজুন। এবার আদা বাটা যোগ করে কিছুক্ষণ নাড়াচাড়া করুন, তারপর কিমা ঢালুন। এরপর এতে জয়ত্রি গুঁড়ো এবং জয়ফল বাটা মিশিয়ে ৪-৫ মিনিট রান্না করুন।

এবার এতে চাল যোগ করে ২-৩ মিনিট ভাজুন। এর সঙ্গে ফুটানো পানি এবং স্বাদমতো লবণ দিন। উপরে কয়েকটি কাঁচা মরিচ ছড়িয়ে ৫ মিনিট রান্না করুন।

এরপর চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। প্রায় ১২–১৫ মিনিট পরে ঢাকনা খুলে দেখুন পানি শুকিয়ে গেছে। চাইলে আরও ৫ মিনিট ঢেকে রেখে দমে রাখুন। পরিবেশনের সময় উপরে বেরেস্তা ছড়িয়ে দিন।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow