কিশোর গ্যাং-মাদকসেবীদের শোনানো হলো তাবলিগের বয়ান

কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে শুধু আইনগত ব্যবস্থা নয়, অপরাধে জড়িত তরুণদের নৈতিক ও মানসিকভাবে সংশোধনের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান। অভিযানে আটক ব্যক্তিদের শাস্তির পাশাপাশি তাদের মানবিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করতে তাবলিগ জামাতের আলেমদের মাধ্যমে বয়ান শোনানোর ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) রাতে চাঁদপুর মডেল থানায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়। এর আগে শহরের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে মোট ১০ জনকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, আটকদের মধ্যে দুজনের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ কারণে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বাকি আটজন কিশোর হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। পুলিশের এই উদ্যোগকে স্থানীয় সচেতন মহল ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, কিশোর অপরাধ দমনে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, সংশোধনমূলক কার্যক্রমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে বিপথগামী তরুণরা সমাজের মূলধারায় ফিরে আসার সুযোগ পাবেস। চাঁদপুর মডেল থান

কিশোর গ্যাং-মাদকসেবীদের শোনানো হলো তাবলিগের বয়ান

কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে শুধু আইনগত ব্যবস্থা নয়, অপরাধে জড়িত তরুণদের নৈতিক ও মানসিকভাবে সংশোধনের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান।

অভিযানে আটক ব্যক্তিদের শাস্তির পাশাপাশি তাদের মানবিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করতে তাবলিগ জামাতের আলেমদের মাধ্যমে বয়ান শোনানোর ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) রাতে চাঁদপুর মডেল থানায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়। এর আগে শহরের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে মোট ১০ জনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটকদের মধ্যে দুজনের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ কারণে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বাকি আটজন কিশোর হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশের এই উদ্যোগকে স্থানীয় সচেতন মহল ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, কিশোর অপরাধ দমনে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, সংশোধনমূলক কার্যক্রমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে বিপথগামী তরুণরা সমাজের মূলধারায় ফিরে আসার সুযোগ পাবেস।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানান, কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ১০ জনের মধ্যে দুজনের কাছে মাদক পাওয়া যায়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। বাকি আট কিশোরকে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান বলেন, ‌‘যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে; কোনোভাবেই তাদের ছাড় দেওয়া হবে না। তবে যেসব কিশোর বেপরোয়া জীবনযাপন করছে বা বিপথগামী হওয়ার ঝুঁকিতে রয়েছে, তাদের সংশোধনের সুযোগ দেওয়া প্রয়োজন। এজন্য তাদের তাবলিগে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। আশা করি, তারা সেখান থেকে শিক্ষা নিয়ে সুন্দর ও সুশৃঙ্খল জীবনে ফিরে আসবে।’

শরীফুল ইসলাম/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow