কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতির চাচা শিক্ষক আব্দার মাষ্টারের ইন্তেকাল

নীলফামারী জেলার কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ তনার চাচা এবং ঐতিহ্যবাহী কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান ওরফে আব্দার মাষ্টার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ বহু গুণগ্ৰাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে। তিনি ২০০৯ সাল পর্যন্ত কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম

কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতির চাচা শিক্ষক আব্দার মাষ্টারের ইন্তেকাল

নীলফামারী জেলার কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ তনার চাচা এবং ঐতিহ্যবাহী কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান ওরফে আব্দার মাষ্টার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ বহু গুণগ্ৰাহী রেখে গেছেন।

শুক্রবার বাদ জুম্মা কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে। তিনি ২০০৯ সাল পর্যন্ত কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম, প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow