কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রথম কমিটি, সভাপতি মাশরাফি

প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি দেওয়া হয়েছে। ১৬ সদস্যবিশিষ্ট এ কমিটিতে মাশরাফি মর্তুজাকে সভাপতি ও জাহিদুল আবেদীন নাফছিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। রোববার (৩ মে) বিষয়টি নিশ্চিত করেন সভাপতি মাশরাফি মর্তুজা। আংশিক এ কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সাকিব মাহমুদ মেহেরাজ, সহ-সভাপতি আরাফাত হোসেন, সাজ্জাদুল করিম বাপ্পী ও নাঈম ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অনিক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন মোহাম্মদ মোর্শেদ, তামিম হোসেন, দশাকিল মিয়া, রিয়াদ মিয়া ও সাদমান হাসান সানী, সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন, দপ্তর সম্পাদক উৎস সাহা এবং প্রচার সম্পাদক মাহবুব সরকার। নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এসকে রাসেল/এসআর/এমএস

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রথম কমিটি, সভাপতি মাশরাফি

প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি দেওয়া হয়েছে। ১৬ সদস্যবিশিষ্ট এ কমিটিতে মাশরাফি মর্তুজাকে সভাপতি ও জাহিদুল আবেদীন নাফছিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

রোববার (৩ মে) বিষয়টি নিশ্চিত করেন সভাপতি মাশরাফি মর্তুজা।

আংশিক এ কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সাকিব মাহমুদ মেহেরাজ, সহ-সভাপতি আরাফাত হোসেন, সাজ্জাদুল করিম বাপ্পী ও নাঈম ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অনিক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন মোহাম্মদ মোর্শেদ, তামিম হোসেন, দশাকিল মিয়া, রিয়াদ মিয়া ও সাদমান হাসান সানী, সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন, দপ্তর সম্পাদক উৎস সাহা এবং প্রচার সম্পাদক মাহবুব সরকার।

নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এসকে রাসেল/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow