কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, জনসচেতনতা বৃদ্ধির আহ্বান

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে কিশোরগঞ্জে বিশেষ অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় শহরের আখড়াবাজার ব্রিজ সংলগ্ন চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তার রোধ এবং শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন জেলা কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও কিশোরগঞ্জ পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা।

কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, জনসচেতনতা বৃদ্ধির আহ্বান

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে কিশোরগঞ্জে বিশেষ অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় শহরের আখড়াবাজার ব্রিজ সংলগ্ন চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তার রোধ এবং শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও কিশোরগঞ্জ পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা।

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, সরকারের উদ্যোগে প্রতি শনিবার এমপি মন্ত্রীরা নিজ নিজ এলকায় নদী খাল বিলসহ অন্যান্য অপরিষ্কার এলাকা পরিষ্কারে তদারকি করবেন। এরই অংশ হিসাবে আজকের এই কর্মসূচি।

জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা।

কিশোরগঞ্জের যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ কিশোরগঞ্জ আমরা গড়ে তুলব।

তিনি আরও বলেন, মশার বংশবিস্তার রোধে কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ড্রাম, পানির ট্যাংকসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন এবং সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানান। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের সচেতনতামূলক ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow