রমজানে বিএনপি নেতা মাসুদুজ্জামানের উদ্যোগে নারায়ণগঞ্জে ফের মাংস বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠক মো. মাসুদুজ্জামানের উদ্যোগে নারায়ণগঞ্জে দরিদ্র-অসচ্ছল পরিবারের মাঝে দ্বিতীয় দিনের মতো মাংস বিতরণ করা হয়েছে। বুধবার (৪ মার্চ) নগরীর ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডসহ মুছাপুর ও কলাগাছিয়া ইউনিয়নের সহস্রাধিক অসহায় ও দুস্থ পরিবারের প্রোটিনের চাহিদা মেটাতে মাংস পৌঁছে দেওয়া হয়।   কর্মসূচির সংশ্লিষ্টরা বলেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও রমজান মাসজুড়ে এই জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন মাসুদুজ্জামান। স্বচ্ছতা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে গঠিত একটি মনিটরিং টিমের মাধ্যমে প্রকৃত অভাবী মানুষদের তালিকা অনুযায়ী এই সহায়তা প্রদান করা হয়। তারা আরও বলেন, মাসুদুজ্জামান মনে করেন, রমজান আমাদেরকে একে অপরের প্রয়োজনে পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়, মানুষের কাছাকাছি যাওয়ার সুযোগ দেয়। তাই মাসুদুজ্জামানের লক্ষ্য হলো—ইফতার ও সেহরিতে যেন কোনো পরিবার খাদ্য-পুষ্টির অভাব বোধ না করে। সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে তিনি চান সামাজিক সংহতি জোরদার হোক। উপস্

রমজানে বিএনপি নেতা মাসুদুজ্জামানের উদ্যোগে নারায়ণগঞ্জে ফের মাংস বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠক মো. মাসুদুজ্জামানের উদ্যোগে নারায়ণগঞ্জে দরিদ্র-অসচ্ছল পরিবারের মাঝে দ্বিতীয় দিনের মতো মাংস বিতরণ করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) নগরীর ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডসহ মুছাপুর ও কলাগাছিয়া ইউনিয়নের সহস্রাধিক অসহায় ও দুস্থ পরিবারের প্রোটিনের চাহিদা মেটাতে মাংস পৌঁছে দেওয়া হয়।
 
কর্মসূচির সংশ্লিষ্টরা বলেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও রমজান মাসজুড়ে এই জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন মাসুদুজ্জামান। স্বচ্ছতা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে গঠিত একটি মনিটরিং টিমের মাধ্যমে প্রকৃত অভাবী মানুষদের তালিকা অনুযায়ী এই সহায়তা প্রদান করা হয়।

তারা আরও বলেন, মাসুদুজ্জামান মনে করেন, রমজান আমাদেরকে একে অপরের প্রয়োজনে পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়, মানুষের কাছাকাছি যাওয়ার সুযোগ দেয়। তাই মাসুদুজ্জামানের লক্ষ্য হলো—ইফতার ও সেহরিতে যেন কোনো পরিবার খাদ্য-পুষ্টির অভাব বোধ না করে। সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে তিনি চান সামাজিক সংহতি জোরদার হোক।

উপস্থিত সুবিধাভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বর্তমান বাজারে মাংস কেনা যেখানে সাধারণ মানুষের জন্য কষ্টসাধ্য, সেখানে এমন সহযোগিতা তাদের পরিবারে বড় স্বস্তি নিয়ে এসেছে।

মাংস বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, শহীদুল ইসলাম রিপন, আলমগীর হোসেন, মনোয়ার হোসেন শোখন, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু ও হাজী মো. মনির হোসেন সরদার, মুছাপুর ইউনিয়নের সাবেক যুবদল নেতা ইব্রাহিম প্রমুখ।

পবিত্র মাহে রমজান উপলক্ষে এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মো. মাসুদুজ্জামানের উদ্যোগে নারায়ণগঞ্জ নগরীর ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডসহ আলীরটেক ইউনিয়ন এবং নগরীর ২ নম্বর গেট এলাকায় প্রায় ১ হাজার ২০০ দরিদ্র-অসচ্ছল পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়।

প্রসঙ্গত, মো. মাসুদুজ্জামান দীর্ঘদিন ধরে শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা এবং ক্রীড়াসামগ্রী প্রদানের মাধ্যমে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow