কিশোরগঞ্জে ভারী বৃষ্টিতে প্রাথমিক বিদ্যালয় ধ্বস, ইউএনও'র পরিদর্শন
ভারী বৃষ্টিতে নীলফামারীর কিশোরগঞ্জের ১নং উত্তর দুরাকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষ ধ্বসে পড়েছে। এ ঘটনা নজরে আসার পর রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান বিদ্যালয়টি পরিদর্শন করেন। এর আগে শনিবার বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়।শুক্রবার (১ মে) ভারী বৃষ্টিপাতের কারণে এই বিদ্যালয়ের একটি কক্ষ ধ্বসে পড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত ঘটছে। বিদ্যালয়টিতে মোট ১১৬ জন শিক্ষার্থী রয়েছে এবং তাদের পাঠদানের জন্য তিনটি শ্রেণিকক্ষ ছিল। এর মধ্যে একটি কক্ষ ধ্বসে পড়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সাথে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ড. মোসা: মাহমুদা খাতুন, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান এবং বিদ্যালয়ের জমিদাতা রেজাউল আলম স্বপন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন্নেছা খানম জানান, ভারী বৃষ্টির কারণে শ্রেণিকক্ষটি ধ্বসে পড়েছে। তাৎক্ষণিকভাবে বেঞ্চ, নলকূপ, ফ্যান ও বৈদ্যুতিক তার সরিয়ে ফেলা হয়েছে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিতে ব্যাপক অসুবিধার স
ভারী বৃষ্টিতে নীলফামারীর কিশোরগঞ্জের ১নং উত্তর দুরাকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষ ধ্বসে পড়েছে। এ ঘটনা নজরে আসার পর রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান বিদ্যালয়টি পরিদর্শন করেন। এর আগে শনিবার বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়।
শুক্রবার (১ মে) ভারী বৃষ্টিপাতের কারণে এই বিদ্যালয়ের একটি কক্ষ ধ্বসে পড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত ঘটছে। বিদ্যালয়টিতে মোট ১১৬ জন শিক্ষার্থী রয়েছে এবং তাদের পাঠদানের জন্য তিনটি শ্রেণিকক্ষ ছিল। এর মধ্যে একটি কক্ষ ধ্বসে পড়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সাথে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ড. মোসা: মাহমুদা খাতুন, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান এবং বিদ্যালয়ের জমিদাতা রেজাউল আলম স্বপন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন্নেছা খানম জানান, ভারী বৃষ্টির কারণে শ্রেণিকক্ষটি ধ্বসে পড়েছে। তাৎক্ষণিকভাবে বেঞ্চ, নলকূপ, ফ্যান ও বৈদ্যুতিক তার সরিয়ে ফেলা হয়েছে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিতে ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং দুটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পড়াশোনা করানো খুবই কষ্টকর হচ্ছে।
উপজেলা শিক্ষা অফিসার ড. মোসা: মাহমুদা খাতুন জানান, ইউএনও স্যার বিদ্যালয়টি পরিদর্শন করেছেন এবং শ্রেণিকক্ষটি সংস্কারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান বলেন, ধ্বসে পড়া শ্রেণিকক্ষসহ বিদ্যালয়টি পরিদর্শন করা হয়েছে। বিদ্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে।
What's Your Reaction?