কিষাণ ঝড়ে ভারতের সংগ্রহ ১৭৫ রান

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। শুরুতে ঈশান কিষাণের টর্নেডোতে আরও বড় সংগ্রহের আশা দেখছিল ভারত। তবে শেষ দিকে তাদের রানের লাগাম টেনে ধরেছেন পাকিস্তানের বোলাররা।   কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। প্রথম ওভারেই সাজঘরে ফিরে গেছেন ওপেনার অভিষেক শর্মা। ৪ বল খেলে ডাক মেরে সালমান আলী আঘার বলে আউট হয়ে বিদায় নেন অভিষেক। তবে পরিস্থিতিটা শক্ত হাতে সামলে নিয়েছেন আরেক ওপেনার ঈশান কিষাণ। তিনে নামা তিলক ভার্মাকে সাথে নিয়ে ছুটেছেন ঈশান। ধুমধাড়াক্কা ব্যাটিং চালিয়েছেন ভারতীয় ওপেনার। তাতে করেই গতি পায় ভারতের ইনিংস। তিলকের বেশি কিছু করতে হয়নি। পাকিস্তানের বোলারদের কচুকাটা করে রান তুলেছেন ঈশান কিষাণ। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫২ রান তুলেছে ভারত। পাওয়ারপ্লে শেষেও চলেছে ঈশানের উইলোবাজি। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে এগিয়েছে ভারতের ইনিংস। পাক বোলারদের উপর দিয়ে স্টিম রোলার চালিয়েছেন ঈশান কিষাণ। টর্নেডো ব

কিষাণ ঝড়ে ভারতের সংগ্রহ ১৭৫ রান
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। শুরুতে ঈশান কিষাণের টর্নেডোতে আরও বড় সংগ্রহের আশা দেখছিল ভারত। তবে শেষ দিকে তাদের রানের লাগাম টেনে ধরেছেন পাকিস্তানের বোলাররা।   কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। প্রথম ওভারেই সাজঘরে ফিরে গেছেন ওপেনার অভিষেক শর্মা। ৪ বল খেলে ডাক মেরে সালমান আলী আঘার বলে আউট হয়ে বিদায় নেন অভিষেক। তবে পরিস্থিতিটা শক্ত হাতে সামলে নিয়েছেন আরেক ওপেনার ঈশান কিষাণ। তিনে নামা তিলক ভার্মাকে সাথে নিয়ে ছুটেছেন ঈশান। ধুমধাড়াক্কা ব্যাটিং চালিয়েছেন ভারতীয় ওপেনার। তাতে করেই গতি পায় ভারতের ইনিংস। তিলকের বেশি কিছু করতে হয়নি। পাকিস্তানের বোলারদের কচুকাটা করে রান তুলেছেন ঈশান কিষাণ। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫২ রান তুলেছে ভারত। পাওয়ারপ্লে শেষেও চলেছে ঈশানের উইলোবাজি। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে এগিয়েছে ভারতের ইনিংস। পাক বোলারদের উপর দিয়ে স্টিম রোলার চালিয়েছেন ঈশান কিষাণ। টর্নেডো ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকে আগাচ্ছিলেন ঈশান। মনে হচ্ছিল, ভারতও চলে যাবে ২০০ রানের কাছাকাছি। তবে না, সেঞ্চুরির আগেই থামানো হয়েছে ঈশানকে। তাকে থামিয়েছেন সাইম আইয়ুব। দলের ৮৮ রানের মাথাতে ঈশানকে ফিরিয়েছেন সাইম। দলের রান ৮৮ যেখানে ৭৭ রান এসেছে ঈশান কিষাণের ব্যাট থেকে। ৪০ বলে ৭৭ রান করে সাজঘরে ফিরে যান ঈশান। এরপর কমে যায় ভারতের রানের গতি। তিনে নামা তিলক ভার্মা ২৪ বলে ২৫ রানের ইনিংস খেলেছেন। তাকে ফেরান সাইম আইয়ুব। একই ওভারে ঠিক পরের বলেই হার্দিক পান্ডিয়াকে বিদায় করেন সাইম। এরপর ক্রিজে জুটি বাঁধেন অধিনায়ক সূর্যকুমার যাদব এবং শুভাম দুবে। দুজনে মিলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। কিছু বাউন্ডারিও বের করেছেন। দলের বোর্ডে তুলেছেন রান। তবে শেষের আগের ওভারে বিদায় নেন সূর্যকুমার। ২৯ বলে ৩২ রান করা ভারতীয় অধিনায়ককে ফেরান উসমান তারিক। এরপর দুবের সাথে যোগ দেন রিঙ্কু সিং। শেষ ওভারে আউট হওয়া দুবে খেলেছেন ১৭ বলে ২৭ রানের ইনিংস। এছাড়া ৪ বলে ১১ রান করে টিকে ছিলেন রিঙ্কু। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলেছে ভারত।  পাকিস্তানের হয়ে ৩ উইকেট শিকার করেছেন সাইম আইয়ুব। এছাড়া ১টি করে উইকেট নেন সালমান আলী আঘা, শাহীন শাহ আফ্রিদি এবং উসমান তারিক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow