কিস্তির টাকার জন্য প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
জামালপুরের সরিষাবাড়ীতে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে এবং পারিবারিক কলহের জেরে আমিনা বেগম (৩২) নামে দুই সন্তানের এক জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৭ মে) রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাখিমারা দক্ষিণপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত আমিনা বেগম পাখিমারা দক্ষিণ গ্রামের সৌদি প্রবাসী শিপন মিয়ার স্ত্রী। তিনি সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার ভাঙ্গাবাড়ি এলাকার আব্দুল হাকিমের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত আমিনা বেগমের স্বামী শিপন দীর্ঘ ৫ বছর ধরে সৌদি আরবে রয়েছেন। বৃহস্পতিবার রাতে আমিনা বেগম ও তার সন্তানরা রাতের খাবার খেয়ে নিজেদের আলাদা ঘরে ঘুমাতে যান।
নিহতের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সাফিয়া আক্তার জানায়, ‘আনুমানিক রাত দুইটার দিকে আমি ঘুম থেকে উঠে দেখি মা বিছানায় নেই। পরে পাশের রুমে গিয়ে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। আমি চিৎকার শুরু করলে দাদা-দাদি ও প্রতিবেশীরা ছুটে আসেন।’
স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিদেশ যাওয়ার সময় শিপন বিপুল পরিমাণ টাকা ঋণ করেছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়েন। জুয়ায় আসক্ত হওয়ার কারণে তিনি
জামালপুরের সরিষাবাড়ীতে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে এবং পারিবারিক কলহের জেরে আমিনা বেগম (৩২) নামে দুই সন্তানের এক জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৭ মে) রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাখিমারা দক্ষিণপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত আমিনা বেগম পাখিমারা দক্ষিণ গ্রামের সৌদি প্রবাসী শিপন মিয়ার স্ত্রী। তিনি সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার ভাঙ্গাবাড়ি এলাকার আব্দুল হাকিমের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত আমিনা বেগমের স্বামী শিপন দীর্ঘ ৫ বছর ধরে সৌদি আরবে রয়েছেন। বৃহস্পতিবার রাতে আমিনা বেগম ও তার সন্তানরা রাতের খাবার খেয়ে নিজেদের আলাদা ঘরে ঘুমাতে যান।
নিহতের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সাফিয়া আক্তার জানায়, ‘আনুমানিক রাত দুইটার দিকে আমি ঘুম থেকে উঠে দেখি মা বিছানায় নেই। পরে পাশের রুমে গিয়ে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। আমি চিৎকার শুরু করলে দাদা-দাদি ও প্রতিবেশীরা ছুটে আসেন।’
স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিদেশ যাওয়ার সময় শিপন বিপুল পরিমাণ টাকা ঋণ করেছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়েন। জুয়ায় আসক্ত হওয়ার কারণে তিনি সৌদি আরব থেকে বাড়িতে নিয়মিত টাকা পাঠাতে পারতেন না।
এদিকে বিদেশ যাওয়ার সময় এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছিলেন আমিনা বেগম। টাকা পাঠাতে না পারা এবং কিস্তির চাপ নিয়ে স্বামীর সঙ্গে প্রায়ই তার মুঠোফোনে ঝগড়া হতো। এই তীব্র মানসিক যন্ত্রণা ও ঋণের বোঝা সইতে না পেরেই আমিনা বেগম আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এলাকাবাসী।
খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন জানান, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’
প্রবাসী স্বামীর অনলাইন জুয়ায় আসক্তি এবং ঋণের দায়ে দুই সন্তানের মায়ের এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় চরম চাঞ্চল্য ও গভীর শোকের ছায়া নেমে এসেছে।