কিস্তির ২৫ হাজার টাকা দিতে না পারায় কারাগারে গৃহবধূ জান্নাতি
সিরাজগঞ্জের তাড়াশে এনজিও টিএমএসএস থেকে নেওয়া ২৫ হাজার টাকা পরিশোধ না করায় জান্নাতি খাতুন (২৫) নামের এক গৃহবধূকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে শুক্রবার (১ মে) সকাল থেকে জানাজানি হয়। জান্নাতি খাতুন ওই এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী। তাদের আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। দুপুরে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করে প্রথমে থানা হেফাজতে রাখা হয়েছিল। আজ দুপুরে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রেফতার জান্নাতি খাতুনের স্বামী আব্দুর রাজ্জাক ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘে (টিএমএসএস) ক্ষুদ্র ঋণ প্রকল্পের ফিল্ড সুপারভাইজার পদে নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা শাখায় কর্মরত ছিলেন। ওইসময় তিনি চাকরির শর্ত মোতাবেক ২৪ হাজার ৮০০ টাকা জামানত জমা রাখেন। পরে আব্দুর রাজ্জাক ওই শাখা থেকে তার স্ত্রী জান্নাতি খাতুনের নামে ৫০ হাজার ট
সিরাজগঞ্জের তাড়াশে এনজিও টিএমএসএস থেকে নেওয়া ২৫ হাজার টাকা পরিশোধ না করায় জান্নাতি খাতুন (২৫) নামের এক গৃহবধূকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে শুক্রবার (১ মে) সকাল থেকে জানাজানি হয়।
জান্নাতি খাতুন ওই এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী। তাদের আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
দুপুরে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করে প্রথমে থানা হেফাজতে রাখা হয়েছিল। আজ দুপুরে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রেফতার জান্নাতি খাতুনের স্বামী আব্দুর রাজ্জাক ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘে (টিএমএসএস) ক্ষুদ্র ঋণ প্রকল্পের ফিল্ড সুপারভাইজার পদে নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা শাখায় কর্মরত ছিলেন। ওইসময় তিনি চাকরির শর্ত মোতাবেক ২৪ হাজার ৮০০ টাকা জামানত জমা রাখেন। পরে আব্দুর রাজ্জাক ওই শাখা থেকে তার স্ত্রী জান্নাতি খাতুনের নামে ৫০ হাজার টাকা ক্ষুদ্র ঋণও গ্রহণ করেন। এরপর তিনি টিএমএসএসের চাকরি ছেড়ে দেন। তবে তিনি ঋণ পরিশোধ না করায় তার স্ত্রী জান্নাতি খাতুনের নামে একটি মামলা করে সংস্থাটি।
জান্নাতি খাতুনের স্বামী আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘৫০ হাজার টাকা ঋণের প্রায় ২৫ হাজার টাকা কিস্তির মাধ্যমে পরিশোধ করেছি। অবশিষ্ট চাকরির জামানতের টাকা ঋণের সঙ্গে সমন্বয়ের জন্য সংস্থার সুপারভাইজারকে বারবার অনুরোধ করেছি। কিন্তু তারা সেটা শুনে আমার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন।’
এম এ মালেক/এসআর/এএসএম
What's Your Reaction?