কিয়েভে বন্দুক হামলায় নিহত ৬, হামলাকারীও নিহত
ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার এক বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা করলে পুলিশের গুলিতে সে নিহত হয়। খবর এএফপির। কর্তৃপক্ষ জানায়, হামলাকারী একটি সুপারমার্কেটে ঢুকে গুলি চালায় এবং কয়েকজনকে জিম্মি করে। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, হামলাকারী জিম্মিদের মধ্যে একজনকে হত্যা করে এবং রাস্তায় আরও কয়েকজনকে গুলি করে। আহত এক নারী পরে হাসপাতালে মারা যান। তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে সুপারমার্কেট থেকে চার জিম্মিকে উদ্ধার করেছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার এক বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা করলে পুলিশের গুলিতে সে নিহত হয়। খবর এএফপির।
কর্তৃপক্ষ জানায়, হামলাকারী একটি সুপারমার্কেটে ঢুকে গুলি চালায় এবং কয়েকজনকে জিম্মি করে। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, হামলাকারী জিম্মিদের মধ্যে একজনকে হত্যা করে এবং রাস্তায় আরও কয়েকজনকে গুলি করে। আহত এক নারী পরে হাসপাতালে মারা যান।
তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে সুপারমার্কেট থেকে চার জিম্মিকে উদ্ধার করেছে।
What's Your Reaction?