কী পরিমাণ অর্থ-সম্পদের মালিক ভারতের গৌতম আদানি?

ভারতের অন্যতম প্রভাবশালী উদ্যোক্তা এবং আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি। দেশের অবকাঠামো, এনার্জি ও পাওয়ার সেক্টর, লজিস্টিকস, বন্দর, বিমানবন্দর এবং নবায়নযোগ্য শক্তি খাতে বিনিয়োগের পাশাপাশি ভারতের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে আদানি গ্রুপ। সামান্য একটি ব্যাবসা থেকে শুরু করে দেশের অন্যতম বৃহত্তম করপোরেট সাম্রাজ্য গড়ে তুলেছেন গৌতম আদানি। তার নেতৃত্বে আদানি গ্রুপ ভারতের অবকাঠামো উন্নয়ন এবং শক্তি রূপান্তরে মুখ্য ভূমিকা পালন করছে। আদানির ব্যক্তিগত সম্পদের বৃদ্ধির ইতিহাসও চোখে পড়ার মতো। ২০০৮ সালে তার সম্পদের পরিমাণ ছিল ১৪ বিলিয়ন ডলার, যা ২০২২ সালে সর্বোচ্চ ৯০ বিলিয়ন ডলারে পৌঁছায়। যদিও পরবর্তী বছরগুলিতে সম্পদের পরিমাণ কিছুটা হ্রাস পেয়েছে, তবুও তার সম্পদের মান ২০২৫ সালে ৫৬ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বলে তথ্য প্রকাশিত হয়েছে। ফোর্বস ম্যাগাজিনের তথ্য মতে, ২০০৮ সালে আদানি গ্রুপের মোট সম্পদের মূল্য ছিল ১৪ বিলিয়ন মার্কিন ডলার যা ২০২১ সালে বেড়ে হয় ৫০ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। এর পরের বছর ২০২২ সালে এ সম্পদের মূল্য বেড়ে হয় ৯০ বিলিয়ন মার্কিন ডলার। তবে ২০২৩ সালে আদানি গ্র

কী পরিমাণ অর্থ-সম্পদের মালিক ভারতের গৌতম আদানি?

ভারতের অন্যতম প্রভাবশালী উদ্যোক্তা এবং আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি। দেশের অবকাঠামো, এনার্জি ও পাওয়ার সেক্টর, লজিস্টিকস, বন্দর, বিমানবন্দর এবং নবায়নযোগ্য শক্তি খাতে বিনিয়োগের পাশাপাশি ভারতের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে আদানি গ্রুপ।

সামান্য একটি ব্যাবসা থেকে শুরু করে দেশের অন্যতম বৃহত্তম করপোরেট সাম্রাজ্য গড়ে তুলেছেন গৌতম আদানি। তার নেতৃত্বে আদানি গ্রুপ ভারতের অবকাঠামো উন্নয়ন এবং শক্তি রূপান্তরে মুখ্য ভূমিকা পালন করছে।

আদানির ব্যক্তিগত সম্পদের বৃদ্ধির ইতিহাসও চোখে পড়ার মতো। ২০০৮ সালে তার সম্পদের পরিমাণ ছিল ১৪ বিলিয়ন ডলার, যা ২০২২ সালে সর্বোচ্চ ৯০ বিলিয়ন ডলারে পৌঁছায়। যদিও পরবর্তী বছরগুলিতে সম্পদের পরিমাণ কিছুটা হ্রাস পেয়েছে, তবুও তার সম্পদের মান ২০২৫ সালে ৫৬ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বলে তথ্য প্রকাশিত হয়েছে।

ফোর্বস ম্যাগাজিনের তথ্য মতে, ২০০৮ সালে আদানি গ্রুপের মোট সম্পদের মূল্য ছিল ১৪ বিলিয়ন মার্কিন ডলার যা ২০২১ সালে বেড়ে হয় ৫০ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। এর পরের বছর ২০২২ সালে এ সম্পদের মূল্য বেড়ে হয় ৯০ বিলিয়ন মার্কিন ডলার।

তবে ২০২৩ সালে আদানি গ্রুপের সম্পদের পরিমান কমে ৪৭ বিলিয়ন ডলার হলেও ২০২৪ সালে তা আবার বেড়ে হয়েছে ৮৪ বিলিয়ন মার্কিন ডলার। সর্বশেষ ২০২৫ সালের হিসাব মতে, আদানি গ্রুপের মোট সম্পদের মূল্য মান ধরা হয়েছে ৫৬ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার।

সূত্র: ইনফ্লেশন -টুল

কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow