কী পরিমাণ সোনার গয়না উদ্ধার হলো ববির

ঢালিউড তারকা ইয়ামিন হক ববির বাসায় চুরির ঘটনা ঘটেছিল। তার মণিপুরের বাসার জানালার গ্রিল কেটে সোনার গয়না, নগদ টাকা ও দামী ঘড়ি চুরি করে দুর্বৃত্তরা। আজ (৪ জুন) বৃহস্পতিবার ফেসবুকে পোস্ট দিয়ে সেই ঘটনার বিস্তারিত তুলে ধরেন অভিনেত্রী। গত ২৭ মে কাফরুল থানায় চুরির অভিযোগ জানানো হয়। ওই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ফেসবুক পোস্টে ববি জানান, চোরদের সাধারণ চোর ভাবার সুযোগ নেই। তার ভাষ্য, এটি সংঘবদ্ধ, পরিকল্পিত ও পেশাদার অপরাধীদের কাজ। তারা মানুষের কষ্টার্জিত সম্পদ মুহূর্তের মধ্যে লুট করে নিয়ে যায়। ববি লিখেছেন, ঈদের আনন্দ তার জীবনে গভীর কষ্ট হয়ে এসেছে। দুর্বৃত্তরা তার বাবার স্মৃতি হিসেবে পাওয়া প্রায় ৩৬ ভরি স্বর্ণালংকার, টাকা ও বেশ কয়েকটি দামী ঘড়ি চুরি করে নিয়ে গেছে। তিনি আরও লিখেছেন, এসবের সঙ্গে শুধু সম্পদের নয়, বহু স্মৃতি, আবেগ ও পরিবারের ভালোবাসা জড়িয়ে ছিল। চুরির ঘটনায় ইতিমধ্যে ফারুক নামের এক ব্যক্তিকে সস্ত্রীক গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ববি। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত প্রায় চার ভরি সোনা উদ্ধার করেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী বলেন,

কী পরিমাণ সোনার গয়না উদ্ধার হলো ববির

ঢালিউড তারকা ইয়ামিন হক ববির বাসায় চুরির ঘটনা ঘটেছিল। তার মণিপুরের বাসার জানালার গ্রিল কেটে সোনার গয়না, নগদ টাকা ও দামী ঘড়ি চুরি করে দুর্বৃত্তরা। আজ (৪ জুন) বৃহস্পতিবার ফেসবুকে পোস্ট দিয়ে সেই ঘটনার বিস্তারিত তুলে ধরেন অভিনেত্রী। গত ২৭ মে কাফরুল থানায় চুরির অভিযোগ জানানো হয়। ওই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেসবুক পোস্টে ববি জানান, চোরদের সাধারণ চোর ভাবার সুযোগ নেই। তার ভাষ্য, এটি সংঘবদ্ধ, পরিকল্পিত ও পেশাদার অপরাধীদের কাজ। তারা মানুষের কষ্টার্জিত সম্পদ মুহূর্তের মধ্যে লুট করে নিয়ে যায়। ববি লিখেছেন, ঈদের আনন্দ তার জীবনে গভীর কষ্ট হয়ে এসেছে। দুর্বৃত্তরা তার বাবার স্মৃতি হিসেবে পাওয়া প্রায় ৩৬ ভরি স্বর্ণালংকার, টাকা ও বেশ কয়েকটি দামী ঘড়ি চুরি করে নিয়ে গেছে। তিনি আরও লিখেছেন, এসবের সঙ্গে শুধু সম্পদের নয়, বহু স্মৃতি, আবেগ ও পরিবারের ভালোবাসা জড়িয়ে ছিল।

কী পরিমাণ সোনার গয়না উদ্ধার হলো ববির

চুরির ঘটনায় ইতিমধ্যে ফারুক নামের এক ব্যক্তিকে সস্ত্রীক গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ববি। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত প্রায় চার ভরি সোনা উদ্ধার করেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী বলেন, এখনো তার অধিকাংশ সম্পদ উদ্ধার হয়নি। বাকি স্বর্ণালংকার ও অন্যান্য জিনিস দ্রুত উদ্ধারের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। ববি লিখেছেন, ‘জীবনে অর্থের চেয়ে স্মৃতির মূল্য অনেক বেশি। বাবার দেওয়া সেই স্মৃতিগুলো হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।’

এদিকে পুলিশের কাছে করা অভিযোগ থেকে জানা গেছে, স্বর্ণালংকার, কয়েকটি দামী ঘড়ি ও টাকাসহ চুরি যাওয়া মোট সম্পদের মূল্য প্রায় ৮৫ লাখ ৭০ হাজার টাকা।

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ববি অভিনীত সিনেমা ‘তছনছ’।

আরএমডি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow