কুকুরের মাটি খোঁড়া দেখে সন্দেহ, বেরিয়ে এলো নারী-শিশুর অর্ধগলিত মরদেহ

ফরিদপুর ও রাজবাড়ী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে চারটার দিকে গোয়ালন্দের বগেরটিলা এবং ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী ইখলাস মাতুব্বরের কলাবাগান এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‌ওই এলাকার বাসিন্দা কুলসুম বেগম ছাগল চরাতে গিয়ে কলাবাগানের পাশে একটি কুকুরকে মাটি খুঁড়তে দেখেন। এতে তার সন্দেহ হয়। এ সময় তিনি কাছে গিয়ে দুর্গন্ধ পান এবং মাটির নিচ থেকে মানুষের পায়ের গোড়ালি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা রাজবাড়ীর গোয়ালন্দ থানা পুলিশ ও ফরিদপুর সদর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোয়ালন্দ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মাটি খুঁড়ে অজ্ঞাতপরিচয়ে এক নারী (৩৫) ও এক কন্যাশিশুর (৪) অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এ সময় ফরিদপুর সদর থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত ছিল। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, গোয়ালন্দের সীমান্তবর্তী ফরিদপুরের সীমানার মধ্য থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকা হও

কুকুরের মাটি খোঁড়া দেখে সন্দেহ, বেরিয়ে এলো নারী-শিশুর অর্ধগলিত মরদেহ

ফরিদপুর ও রাজবাড়ী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে চারটার দিকে গোয়ালন্দের বগেরটিলা এবং ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী ইখলাস মাতুব্বরের কলাবাগান এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‌ওই এলাকার বাসিন্দা কুলসুম বেগম ছাগল চরাতে গিয়ে কলাবাগানের পাশে একটি কুকুরকে মাটি খুঁড়তে দেখেন। এতে তার সন্দেহ হয়। এ সময় তিনি কাছে গিয়ে দুর্গন্ধ পান এবং মাটির নিচ থেকে মানুষের পায়ের গোড়ালি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা রাজবাড়ীর গোয়ালন্দ থানা পুলিশ ও ফরিদপুর সদর থানা পুলিশকে খবর দেয়।

কুকুরের মাটি খোঁড়া দেখে সন্দেহ, বেরিয়ে এলো নারী-শিশুর অর্ধগলিত মরদেহ

খবর পেয়ে গোয়ালন্দ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মাটি খুঁড়ে অজ্ঞাতপরিচয়ে এক নারী (৩৫) ও এক কন্যাশিশুর (৪) অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এ সময় ফরিদপুর সদর থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত ছিল।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, গোয়ালন্দের সীমান্তবর্তী ফরিদপুরের সীমানার মধ্য থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এ বিষয়ে খোঁজখবর রাখছে। তবে মরদেহ দুটি ফরিদপুরের সংশ্লিষ্ট থানা পুলিশ গ্রহণ করবে এবং তারাই পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, এখনো পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতদের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

এন কে বি নয়ন/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow