কুখ্যাত জলদস্যু হয়ে আসছেন হিউ জ্যাকম্যান
হলিউড তারকা হিউ জ্যাকম্যানের অভিনয় জীবনে যুক্ত হতে যাচ্ছে আরও একটি স্মরণীয় চরিত্র। বিশ্বখ্যাত ব্রিটিশ সাহিত্যিক রবার্ট লুইস স্টিভেনসনের কালজয়ী উপন্যাস ‘ট্রেজার আইল্যান্ড’-এর নতুন চলচ্চিত্র রূপান্তরে কুখ্যাত জলদস্যু লং জন সিলভারের চরিত্রে অভিনয় করবেন তিনি। সিনেমাটি পরিচালনা করবেন কিংবদন্তি নির্মাতা রিডলি স্কট। চিত্রনাট্য লিখেছেন এমি অ্যাওয়ার্ডজয়ী ব্রিটিশ লেখক জ্যাক থর্ন। তিনি সম্প্রতি আলোচিত সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এর জন্য প্রশংসা কুড়িয়েছেন। জানা গেছে, রিডলি স্কট ও মাইকেল প্রুস যৌথভাবে সিনেমাটির প্রযোজনার দায়িত্বে থাকবেন। নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন জ্যাক থর্ন। অষ্টাদশ শতকের প্রেক্ষাপটে রচিত ‘ট্রেজার আইল্যান্ড’ বিশ্বসাহিত্যের অন্যতম জনপ্রিয় অ্যাডভেঞ্চার উপন্যাস। গল্পের কেন্দ্রীয় চরিত্র জিম হকিন্স, যে হঠাৎ করেই কিংবদন্তি জলদস্যু ক্যাপ্টেন ফ্লিন্টের গুপ্তধনের মানচিত্রের সন্ধান পায়। সেই গুপ্তধনের খোঁজে সমুদ্রযাত্রায় বের হলে তার সামনে হাজির হয় ধূর্ত ও রহস্যময় লং জন সিলভার, যার গোপন উদ্দেশ্য পুরো অভিযাত্রাকেই বিপদের মুখে ফেলে দেয়। সাহিত্য ও জনপ্রিয় সংস্কৃতিতে জলদস্যুদের যে চিরচেনা চিত
হলিউড তারকা হিউ জ্যাকম্যানের অভিনয় জীবনে যুক্ত হতে যাচ্ছে আরও একটি স্মরণীয় চরিত্র। বিশ্বখ্যাত ব্রিটিশ সাহিত্যিক রবার্ট লুইস স্টিভেনসনের কালজয়ী উপন্যাস ‘ট্রেজার আইল্যান্ড’-এর নতুন চলচ্চিত্র রূপান্তরে কুখ্যাত জলদস্যু লং জন সিলভারের চরিত্রে অভিনয় করবেন তিনি।
সিনেমাটি পরিচালনা করবেন কিংবদন্তি নির্মাতা রিডলি স্কট। চিত্রনাট্য লিখেছেন এমি অ্যাওয়ার্ডজয়ী ব্রিটিশ লেখক জ্যাক থর্ন। তিনি সম্প্রতি আলোচিত সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এর জন্য প্রশংসা কুড়িয়েছেন।
জানা গেছে, রিডলি স্কট ও মাইকেল প্রুস যৌথভাবে সিনেমাটির প্রযোজনার দায়িত্বে থাকবেন। নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন জ্যাক থর্ন।
অষ্টাদশ শতকের প্রেক্ষাপটে রচিত ‘ট্রেজার আইল্যান্ড’ বিশ্বসাহিত্যের অন্যতম জনপ্রিয় অ্যাডভেঞ্চার উপন্যাস। গল্পের কেন্দ্রীয় চরিত্র জিম হকিন্স, যে হঠাৎ করেই কিংবদন্তি জলদস্যু ক্যাপ্টেন ফ্লিন্টের গুপ্তধনের মানচিত্রের সন্ধান পায়। সেই গুপ্তধনের খোঁজে সমুদ্রযাত্রায় বের হলে তার সামনে হাজির হয় ধূর্ত ও রহস্যময় লং জন সিলভার, যার গোপন উদ্দেশ্য পুরো অভিযাত্রাকেই বিপদের মুখে ফেলে দেয়।
সাহিত্য ও জনপ্রিয় সংস্কৃতিতে জলদস্যুদের যে চিরচেনা চিত্র - চোখে কালো পট্টি, কাঁধে তোতা পাখি, কাঠের পা কিংবা গুপ্তধনের মানচিত্রে ‘এক্স’ চিহ্ন তার অনেকটাই জনপ্রিয় হয়েছে ‘ট্রেজার আইল্যান্ড’-এর মাধ্যমে। ফলে উপন্যাসটি বহুবার চলচ্চিত্র, টেলিভিশন সিরিজ ও অ্যানিমেশনে রূপ পেয়েছে।
তবে এবার রিডলি স্কটের নির্মাণশৈলী এবং হিউ জ্যাকম্যানের অভিনয়ে গল্পটির নতুন উপস্থাপনা নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
বর্তমানে রিডলি স্কট তার নতুন পোস্ট-অ্যাপোক্যালিপটিক সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘দ্য ডগ স্টারস’-এর মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে হিউ জ্যাকম্যান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ডেথ অব রবিন হুড’ আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এলআইএ
What's Your Reaction?