কুচক্রীদের রাজনীতি এখন আমার পথ আটকানো: আমির হামজা

‘অপকর্মকারীদের’ বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। একই সঙ্গে তিনি কুষ্টিয়াবাসীকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে আমির হামজা তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে কুষ্টিয়াবাসীর প্রতি এ আহ্বান জানান। ফেসবুকে তার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয় ও নেটিজেনরা সেখানে নানারকম মন্তব্য করেন। ফেসবুক পোস্টে আমির হামজা লিছেন, ‘কুষ্টিয়াবাসীর সেবা ও উন্নয়নের পথে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন মিথ্যা অপপ্রচার ও প্রোপাগান্ডাকেই তাদের মূল হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। সংসদ সদস্য হওয়ার পর থেকে কুষ্টিয়ার সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন দাবি করে তিনি লেখেন, ‘লক্ষ্য করছি, আমি যখনই জনগণের জন্য ভালো কোনো কাজের উদ্যোগ নিচ্ছি, তখনই একটি স্বার্থান্বেষী মহল পেছন থেকে টেনে ধরার চেষ্টা করছে। আসলে তাদের হাতে জনকল্যাণের কোনো রাজনীতি নেই। মানুষের জন্য ভালো কিছু করার সক্ষমতা হারিয়ে তারা এখন আমার পথ আটকানোর নোংরা

কুচক্রীদের রাজনীতি এখন আমার পথ আটকানো: আমির হামজা

‘অপকর্মকারীদের’ বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। একই সঙ্গে তিনি কুষ্টিয়াবাসীকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন।

সোমবার (৪ এপ্রিল) রাতে আমির হামজা তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে কুষ্টিয়াবাসীর প্রতি এ আহ্বান জানান।

ফেসবুকে তার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয় ও নেটিজেনরা সেখানে নানারকম মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে আমির হামজা লিছেন, ‘কুষ্টিয়াবাসীর সেবা ও উন্নয়নের পথে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন মিথ্যা অপপ্রচার ও প্রোপাগান্ডাকেই তাদের মূল হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে।

সংসদ সদস্য হওয়ার পর থেকে কুষ্টিয়ার সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন দাবি করে তিনি লেখেন, ‘লক্ষ্য করছি, আমি যখনই জনগণের জন্য ভালো কোনো কাজের উদ্যোগ নিচ্ছি, তখনই একটি স্বার্থান্বেষী মহল পেছন থেকে টেনে ধরার চেষ্টা করছে। আসলে তাদের হাতে জনকল্যাণের কোনো রাজনীতি নেই। মানুষের জন্য ভালো কিছু করার সক্ষমতা হারিয়ে তারা এখন আমার পথ আটকানোর নোংরা খেলায় মেতে উঠেছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘অতীতে যারা কুষ্টিয়ায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এবং মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছিল, বর্তমান প্রশাসনের কঠোর অবস্থানের কারণে তারা এখন কোণঠাসা। তাদের অবৈধ আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন অস্তিত্ব সংকটে ভুগছে এবং মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।’

এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমির হামজা লেখেন, ‘কুষ্টিয়া-৩ আসনের মা-বাবা, ভাই-বোনেরা যে বিশ্বাস নিয়ে আমার কাঁধে দায়িত্ব তুলে দিয়েছেন, সেই আমানত রক্ষায় আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। অতীতেও আপনারা আমার পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন বলে আমার বিশ্বাস। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই অপকর্মকারী ও ষড়যন্ত্রকারীদের পরাজিত করবো ইনশাআল্লাহ।’

কুচক্রীদের রাজনীতি এখন আমার পথ আটকানো: আমির হামজা
কুচক্রীদের রাজনীতি এখন আমার পথ আটকানো: আমির হামজা

তিনি কুষ্টিয়াবাসীকে যেকোনো ধরনের বানোয়াট তথ্যে বিভ্রান্ত না হয়ে সত্যের পথে অটল থাকার আহ্বান জানান এবং কুষ্টিয়াকে একটি আদর্শ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

কয়েকদিন আগে সংসদে দাঁড়িয়ে এমপি আমির হামজা বেকারত্ব নিরসনে বন্ধ কুষ্টিয়া সুগার মিল, মোহিনী মিল ও হরিপুর এলাকার পতিত এক হাজার একর জায়গা বেসরকারি খাতে কিংবা বিদেশিদের মাধ্যমে উন্নয়নের দাবি জানান।

সংসদে দাঁড়িয়ে তার এই বক্তব্যের প্রতিবাদে কুষ্টিয়া সুগার মিল এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।

আল-মামুন সাগর/এমএন/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow