কুমিল্লা-৫ আসনে ধানের শীষের হাজী জসিম উদ্দিন বেসরকারিভাবে বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১০ হাজার ১৬৯ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাজী জসিম উদ্দিন।রাত সাড়ে ১১টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ১৪২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে হাজী জসিম উদ্দিন পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৬৭০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ড. মোবারক হোসেন (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৫০১ ভোট।সরেজমিনে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কমে যায়। দুপুরের পর থেকে বিকেল ৪টা পর্যন্ত অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।বুড়িচং সদর ও ব্রাহ্মণপাড়া সদরসহ বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা জানান, গড়ে ৫০ থেকে ৬০ শতাংশ ভোট পড়েছে। অনেক ভোটার জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।এ আসনে মোট ভোটার সংখ

কুমিল্লা-৫ আসনে ধানের শীষের হাজী জসিম উদ্দিন বেসরকারিভাবে বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১০ হাজার ১৬৯ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাজী জসিম উদ্দিন।

রাত সাড়ে ১১টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ১৪২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে হাজী জসিম উদ্দিন পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৬৭০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ড. মোবারক হোসেন (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৫০১ ভোট।

সরেজমিনে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কমে যায়। দুপুরের পর থেকে বিকেল ৪টা পর্যন্ত অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বুড়িচং সদর ও ব্রাহ্মণপাড়া সদরসহ বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা জানান, গড়ে ৫০ থেকে ৬০ শতাংশ ভোট পড়েছে। অনেক ভোটার জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৩ হাজার ৮৩৯ জন। রয়েছে ১৭টি ইউনিয়ন ও ১৪২টি ভোটকেন্দ্র। মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপির হাজী জসিম উদ্দিন, জামায়াতে ইসলামীর ড. মোবারক হোসেন এবং এবি পার্টির ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়ার এজেন্টদের কয়েকটি কেন্দ্রে সক্রিয় দেখা গেলেও অন্য প্রার্থীদের এজেন্ট তেমন চোখে পড়েনি। যেখানে এজেন্ট উপস্থিত ছিলেন, সেখানে কর্মী-সমর্থকদের উপস্থিতিও বেশি ছিল।

সংশ্লিষ্টরা মনে করছেন, নারী ভোটারদের অংশগ্রহণ জয়-পরাজয়ের সমীকরণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর হোসেন বলেন, এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে যৌথবাহিনীর টহল ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন সর্বাত্মক মাঠে ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow