নির্বাচন স্থগিতের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান ইসির

সামাজিক যোগাযোগমাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট স্থগিত হওয়ার বিষয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, তাতে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।  রোববার (৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।  এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে অপপ্রচার চালাচ্ছেন। এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের বক্তব্য হলো, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ২৯৯টি সংসদীয় আসনে (শেরপুর-৩ ব্যতীত) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।  একই সঙ্গে আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিতবিষয়ক অপপ্রচারে কান না দেওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ জানিয়েছে ইসি।

নির্বাচন স্থগিতের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান ইসির

সামাজিক যোগাযোগমাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট স্থগিত হওয়ার বিষয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, তাতে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

রোববার (৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। 

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে অপপ্রচার চালাচ্ছেন। এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের বক্তব্য হলো, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ২৯৯টি সংসদীয় আসনে (শেরপুর-৩ ব্যতীত) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। 

একই সঙ্গে আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিতবিষয়ক অপপ্রচারে কান না দেওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ জানিয়েছে ইসি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow