কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় দুই গেটম্যান বরখাস্ত

  কুমিল্লার সদর দক্ষিণে যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় হেলাল উদ্দিন ও মেহেদী হাসান নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। রোববার (২২ মার্চ) সকালে তাদের দুইজনকে বরখাস্ত করা হয়। রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় দায়িত্বরত মেহেদী হাসান ও হেলাল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে শনিবার (২১ মার্চ) রাতে ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ নারী ও তিনজন শিশু। এদিকে দুর্ঘটনার কারণ জানতে রেলওয়ের পক্ষ থেকে বিভাগীয় ও জোনাল পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই কমিটিতে মোট ১২ জন সদস্য রয়েছেন। তাদেরকে আগামী তিন কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। জাহিদ পাটোয়ারী/এফএ/জেআইএম

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় দুই গেটম্যান বরখাস্ত

 

কুমিল্লার সদর দক্ষিণে যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় হেলাল উদ্দিন ও মেহেদী হাসান নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে।

রোববার (২২ মার্চ) সকালে তাদের দুইজনকে বরখাস্ত করা হয়। রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় দায়িত্বরত মেহেদী হাসান ও হেলাল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে শনিবার (২১ মার্চ) রাতে ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ নারী ও তিনজন শিশু।

এদিকে দুর্ঘটনার কারণ জানতে রেলওয়ের পক্ষ থেকে বিভাগীয় ও জোনাল পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই কমিটিতে মোট ১২ জন সদস্য রয়েছেন। তাদেরকে আগামী তিন কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow