কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে কালবেলার প্রধান প্রতিবেদকসহ আহত ৫

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে একুশে পরিবহনের একটি বাস উল্টে ৫ যাত্রী আহত হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাত ১১টা ২০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গুরুতর আহতদের স্থানীয় ময়নামতি হাসপাতালে পাঠানো হয়েছে। একুশে পরিবহনের বাসটি ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। আহতদের মধ্যে রয়েছেন দৈনিক কালবেলার প্রধান প্রতিবেদক ইউসুফ আরেফিন। তিনি ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কোমরে আঘাত পাওয়ায় তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  চান্দিনা ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, বাস এখনো রাস্তার ওপর আছে। রেকারের মাধ্যমে সরানো হবে। যানজট নেই। হাইওয়ে পুলিশ কাজ করছে। শুধুমাত্র উল্টো পথে কিছু গাড়ি ঢুকেছিল এটার কারণে যানজট লেগেছিল। ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মমিন বলেন, একুশে পরিবহনটি মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।

কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে কালবেলার প্রধান প্রতিবেদকসহ আহত ৫

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে একুশে পরিবহনের একটি বাস উল্টে ৫ যাত্রী আহত হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাত ১১টা ২০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গুরুতর আহতদের স্থানীয় ময়নামতি হাসপাতালে পাঠানো হয়েছে। একুশে পরিবহনের বাসটি ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল।

আহতদের মধ্যে রয়েছেন দৈনিক কালবেলার প্রধান প্রতিবেদক ইউসুফ আরেফিন। তিনি ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কোমরে আঘাত পাওয়ায় তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

চান্দিনা ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, বাস এখনো রাস্তার ওপর আছে। রেকারের মাধ্যমে সরানো হবে। যানজট নেই। হাইওয়ে পুলিশ কাজ করছে। শুধুমাত্র উল্টো পথে কিছু গাড়ি ঢুকেছিল এটার কারণে যানজট লেগেছিল।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মমিন বলেন, একুশে পরিবহনটি মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow