কুমিল্লায় অগ্নিকাণ্ডে শিকলবন্দি প্রতিবন্ধী যুবকের মৃত্যু

কুমিল্লায় বসতঘরে অগ্নিকাণ্ডে আনিসুর রহমান (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে জেলার দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের পাটোয়ারী বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের মিন্নত আলীর ছেলে। স্থানীয়রা জানায়, মানসিক ভারসাম্যহীন হওয়ায় আনিসুর রহমানকে ঘরের ভেতর শিকলবন্দি করে রাখা হয়েছিল। রাতে তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও শিকলবন্দি থাকায় আনিসুর বের হতে পারেননি এবং আগুনে দগ্ধ হন। পরে বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। তাকে হাসপাতালে নেওয়া হয়নি। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। শরিফুল ইসলাম নামের এক স্থানীয় জানান, অগ্নিকাণ্ডের সময় ঘরের আসবাপত্র পুড়ে যায়, শিকলবন্দি আনিসকে আগুন নিয়ন্ত্রণে আসার পর পুড়ে যাওয়া ঘর থেকে বাইরে আনা হলেও তাকে হাওপাতালে নেওয়া হয়নি। দেবীদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে একজন দগ্ধ হয়ে এক প্রতিবন্ধী নিহত ঘটনা শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।

কুমিল্লায় অগ্নিকাণ্ডে শিকলবন্দি প্রতিবন্ধী যুবকের মৃত্যু

কুমিল্লায় বসতঘরে অগ্নিকাণ্ডে আনিসুর রহমান (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে জেলার দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের পাটোয়ারী বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের মিন্নত আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, মানসিক ভারসাম্যহীন হওয়ায় আনিসুর রহমানকে ঘরের ভেতর শিকলবন্দি করে রাখা হয়েছিল। রাতে তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও শিকলবন্দি থাকায় আনিসুর বের হতে পারেননি এবং আগুনে দগ্ধ হন। পরে বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। তাকে হাসপাতালে নেওয়া হয়নি। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

শরিফুল ইসলাম নামের এক স্থানীয় জানান, অগ্নিকাণ্ডের সময় ঘরের আসবাপত্র পুড়ে যায়, শিকলবন্দি আনিসকে আগুন নিয়ন্ত্রণে আসার পর পুড়ে যাওয়া ঘর থেকে বাইরে আনা হলেও তাকে হাওপাতালে নেওয়া হয়নি।

দেবীদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে একজন দগ্ধ হয়ে এক প্রতিবন্ধী নিহত ঘটনা শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow